National

হায়দরাবাদ কাণ্ডের পুনরাবৃত্তি, দগ্ধ অবস্থায় উদ্ধার তরুণীর দেহ

হায়দরাবাদে তরুণী চিকিৎসকের সঙ্গে যে পাশবিকতার ঘটনা ঘটেছিল তা জেনে শিউরে উঠেছিল গোটা দেশ। সকলেই চাইছিলেন উপযুক্ত শাস্তি হোক ৪ অভিযুক্তের। যারা ওই তরুণীকে নির্যাতনের পর তাঁকে হত্যা করে পুড়িয়ে দেয়। পরে ওই ৪ অভিযুক্তকে ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়ার পর এনকাউন্টারে মারে পুলিশ। তার পরেও প্রায় তেমনই একটি ঘটনা ফের ঘটল। এক তরুণীর দগ্ধ দেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানাচ্ছে ২২ বছরের ওই তরুণীকে বৃহস্পতিবার থেকেই পাওয়া যাচ্ছিল না। তাঁর খোঁজ শুরু হয়েছিল। শুক্রবার সকালে তাঁর দগ্ধ দেহ উদ্ধার হয়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ সুবল পাল নামে ২৮ বছরের এক যুবককে গ্রেফতার করে। পেশায় গাড়ি চালক ওই যুবকই তরুণীকে তুলে নিয়ে গিয়ে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালিয়ে পরে তাঁকে পুড়িয়ে হত্যা করে বলে অভিযোগ।

স্থানীয় মানুষই এমন অনুমান করছেন যে ওই যুবকই তরুণীকে অত্যাচারের পর পুড়িয়ে দেয়। পুলিশ সুবল পালকে গ্রেফতার করে তাকে জেরা করছে। পুরো ঘটনা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার রঙ্গাচারা গ্রামে। বিজেপির মহিলা শাখা ওই তরুণীর বাড়িতে যায়। এই ঘটনার সঙ্গে যুক্তের কঠোর শাস্তির দাবি করেছে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026