National

বিমানবন্দরে ২ দলের বিধায়কদের মধ্যে হাতাহাতি

১৩ জন বিধায়ক বিমান থেকে নামবেন। তার অপেক্ষায় কংগ্রেস ও বিজেপির বিধায়কেরা হাজির হয়েছিলেন বিমানবন্দরে। বিধায়করা নামার আগে থেকেই একে অপরকে লক্ষ্য করে চলছিল চিৎকার। এরমধ্যেই একসময়ে তাঁদের মধ্যে চিৎকার, চেঁচামেচি হাতাহাতির চেহারা নেয়। ২ দলের বিধায়কেরা নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়েন। ২ দলের বিধায়কদের মধ্যে বিধানসভার বাইরে হাতাহাতি বড় একটা দেখা যায়না।

বিমানবন্দরে এমন কাণ্ড দেখে অনেকেই হতবাক হয়ে যান। কারণ এঁদেরই ভোট দিয়ে তাঁদের প্রতিনিধি করে মানুষ বিধানসভায় পাঠিয়েছেন। তাঁরাই কিনা প্রকাশ্যে হাতাহাতি করছেন! ঘটনাটি ঘটেছে ভোপালের রাজা ভোজ বিমানবন্দরে। মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে মোট ২২ জন বিধায়ক কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন। ফলে সংকটে কমলনাথ সরকার। এই পরিস্থিতিতে ফের সরকারে ফেরার সুযোগ রয়েছে বিজেপির সামনেও।

এই পরিস্থিতিতে কংগ্রেসের যে বিধায়কেরা ইস্তফা দিয়েছিলেন তাঁদের মধ্যে ১৩ জন বিধায়ক বেঙ্গালুরুতে তাঁদের যেখানে রাখা হয়েছিল সেখান থেকে ফিরছিলেন। তাঁদের ইস্তফাপত্র মধ্যপ্রদেশ বিধানসভার স্পিকারের কাছে পৌঁছে দিয়েছিলেন বিজেপি বিধায়কেরা। তারপরই স্পিকার জানিয়ে দেন যাঁরা ইস্তফা দিয়েছেন তাঁদের সশরীরে তাঁর সামনে হাজির হতে হবে। সেজন্যই এদিন ১৩ জন ভোপালে ফিরছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026