National

বিধবা দিদিকে মেরে পুড়িয়ে দিল ভাইয়েরা

২ বছর আগে এক দুর্ঘটনা কেড়ে নিয়েছিল মহিলার স্বামীকে। ৩৩ বছর বয়সে স্বামীকে হারানোর পর আর শ্বশুরবাড়িতে থাকতে পারেননি তিনি। চলে আসেন বাপের বাড়িতে। সেখানেই থাকতেন ওই মহিলা। বাপের বাড়িতে থাকাকালীন ওই বিধবা মহিলার সঙ্গে স্থানীয় এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়। একটা সময়ের পর সেই সম্পর্কের কথা জানতে পারেন ওই মহিলার পরিবারের লোকজন। অন্য জাতের যুবকের সঙ্গে প্রেম! মেনে নিতে পারেনি বাড়ির লোকজন।

প্রথমে সম্পর্ক ছিন্ন করার জন্য চাপ। তাতেও কাজ হয়নি। ওই যুবকের সঙ্গে মেলামেশা বন্ধ করেননি ৩৫ বছর বয়সী ওই মহিলা। অভিযোগ, মহিলা না মানায় অবশেষে তাঁর ২ ভাই তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর তাঁর দেহ নিয়ে গিয়ে কাউকে কিছু না জানিয়ে পুড়িয়ে দেয়। এমন কাণ্ড যে সকলের অলক্ষ্যে করা হয়েছে এমন অভিযোগ নিয়ে এরপর থানায় হাজির হন ওই মহিলার সঙ্গে যে যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল তিনি।

পুলিশ ওই যুবকের অভিযোগ পেয়ে হাজির হয় ওই বিধবা মহিলার বাড়িতে। মহিলার খোঁজ শুরু হয়। পরে জিজ্ঞাসাবাদের পর মহিলার ২ ভাই সুমিত কুমার ও সনুকে গ্রেফতার করা হয়। পুরো ঘটনা কীভাবে ঘটল তা বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের কুকড়া গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026