National

করোনায় মৃতের পরিবার, প্রতিবেশিদের আলাদা করল প্রশাসন

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছিল ঠিকই। তবে তাতে মৃত্যুর ঘটনা ঘটেনি। ভারতে করোনায় মৃত্যুর প্রথম ঘটনা ঘটে গত বৃহস্পতিবার। কর্ণাটকের কালবুর্গির বাসিন্দা ৭৬ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয় হায়দরাবাদের একটি হাসপাতালে। এটাই ভারতের প্রথম করোনা সংক্রমণে মৃত্যু বলে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়। শুক্রবার ওই বৃদ্ধের দেহ কালবুর্গি নিয়ে এসে মাটিতে পুঁতে ফেলা হয়। করোনায় মৃত্যু হলে সরকারি নির্দেশ মেনেই তাঁর দেহ সৎকার করা হয়।

ওই বৃদ্ধ গত ২৯ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে ফেরেন। তারপর অসুস্থ থাকার পর করোনা আক্রান্ত অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পরই কোনও ঝুঁকি না নিয়ে কালবুর্গির স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে তাঁর পরিবারের ৮ জনকে আলাদা করে রাখার ব্যবস্থা করেছে। ওই বৃদ্ধের ছেলে, পুত্রবধূ, মেয়ে, জামাই ও তাঁদের ৪ সন্তানকে আলাদা করে রাখা হয়েছে। ছেলে, পুত্রবধূ, মেয়ে ও জামাই-এর রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এখানেই শেষ নয়। প্রশাসনের তরফে ওই বৃদ্ধের ৭ জন প্রতিবেশিকেও আলাদা করে রাখার বন্দোবস্ত করা হয়েছে। তাঁদেরও পরীক্ষা হচ্ছে। এছাড়াও ওই পরিবারের সংস্পর্শে আসা ৩২ জনকে নজরে রাখা হচ্ছে। কর্ণাটকে প্রথম মৃত্যু হয়েছে করোনায়। ফলে সেখানকার প্রশাসন উদ্বিগ্ন। ইতিমধ্যেই কর্ণাটকের সব শপিং মল, সিনেমা হল শনিবার থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026