National

ভারতের এক অংশে করোনা এখন মহামারি

কেউ যদি গত ১৪ দিনের মধ্যে বিদেশ থেকে ফিরে থাকেন তাহলে তিনি যেন নিজেকে ২ সপ্তাহের জন্য গৃহবন্দি করে নেন।

সরকারিভাবে করোনা সংক্রমণকে মহামারি ঘোষণা করল ভারতের উত্তরাংশের রাজ্য হরিয়ানা। করোনার থাবা ভারতকেও নিষ্কৃতি দেয়নি। ভারতের অন্য রাজ্যগুলির সঙ্গে হরিয়ানা সরকারও করোনা নিয়ে রীতিমত সতর্ক। বৃহস্পতিবার হরিয়ানায় সরকারিভাবে করোনাকে মহামারি ঘোষণা করে বেশ কিছু নির্দেশ হরিয়ানার স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে।

হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, হরিয়ানার বাসিন্দা কেউ যদি গত ১৪ দিনের মধ্যে বিদেশ থেকে ফিরে থাকেন তাহলে তিনি যেন নিজেকে ২ সপ্তাহের জন্য গৃহবন্দি করে নেন। যাঁরা নিজেরাই নিজেদের আলাদা করে গৃহবন্দি করবেন তাঁরা ছাড়াও যদি কেউ এমন কাজ না করেন তাহলে তাঁকে খোঁজা শুরু করছে সরকার। হাসপাতাল, নার্সিংহোম, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় সরকারই খোঁজ নেবে যে কেউ গত ১৪ দিনের মধ্যে বিদেশ থেকে ফিরেছেন কিনা।

করোনা ভাইরাস সংক্রমণকে মহামারি ঘোষণা করে সেইমত প্রয়োজনীয় নির্দেশ সরকারের তরফে বৃহস্পতিবারই সকালে সব জেলার জেলাশাসক থেকে প্রশাসনিক আধিকারিকদের কাছে পৌঁছে যায়। সেইমত তাঁরা তাঁদের করণীয় কাজ এগোবেন। হাসপাতালগুলিকেও নির্দেশিকা পাঠিয়েছে হরিয়ানার স্বাস্থ্য দফতর। তাদের জানানো হয়েছে করোনা আক্রান্ত কারও সংস্পর্শ এসেছেন বা করোনার লক্ষ্মণ নিয়ে হাসপাতালে এসেছিলেন এমন মানুষজনের আলাদা একটি তালিকা তৈরি করতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026