National

মাংস রাঁধছে স্বামী, বাড়ি থেকে দৌড় দিলেন স্ত্রী

স্বামী রান্না করছে দেখে ভালই লেগেছিল স্ত্রীর। রাঁধছে তো! কিন্তু কী রাঁধছে? সেটা দেখতেই রান্না ঘরে হাজির হন তিনি। আর ঢুকে যা দেখেন তাতে তাঁর শিরদাঁড়া দিয়ে হিম স্রোত বয়ে যায়। আগুনে বসানো রয়েছে প্যান। প্যানের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে মানুষের হাত আর আঙুল। সেটাই রান্না হচ্ছে। রান্না করছে তাঁর স্বামী ৩২ বছরের সঞ্জয়। বিষয়টি কী হচ্ছে তা বুঝতে পেরেই ছুট লাগালেন স্ত্রী। সোজা বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন। আর যাওয়ার আগে বন্ধ করে দিলেন দরজা। যাতে তাঁর স্বামী না বার হতে পারে।

আতঙ্কে থরথর করে কাঁপতে কাঁপতে ওই গৃহবধূ পাড়ায় বেরিয়ে প্রতিবেশিদের চেঁচিয়ে সাহায্য চান। তাঁদের সব কথা খুলে বলেন। দ্রুত খবর যায় পুলিশে।

পুলিশ এসে দরজা খুলে ভিতরে ঢোকে। পুলিশ ভিতরে ঢুকলেও সঞ্জয়ের স্ত্রী বাড়িতে আর ঢোকেননি। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। বাড়ি থেকে উদ্ধার হয় মানুষের দেহাংশ।

প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে যে সঞ্জয় মদ্যপানে আসক্ত। সে মাঝেমধ্যেই কাছের শ্মশানে হাজির হত। সেখান থেকেই সম্ভবত সে ওই দেহাংশ সংগ্রহ করত বলে মনে করছে পুলিশ। কদিন আগে সে নিজের বাবার ওপরও আক্রমণ হেনেছিল। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে সঞ্জয় গ্রেফতার হলেও ওই বাড়িতে আর প্রবেশ করতে পারছেন না সঞ্জয়ের স্ত্রী। তিনি এতটাই আতঙ্কিত যে ওই বাড়িতে তিনি আর ঢুকবেন না বলে জানিয়ে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনৌরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026