National

গুটখা খাওয়ায় বাবার বকুনি, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটালেন তরুণী

গুটখা খাওয়ার অভ্যাসটা অনেক দিন আগেই তৈরি করে ফেলেছিলেন তিনি। ২৪ বছরের তরুণী। কিন্তু গুটখা তাঁর জীবনের সঙ্গী হয়ে গিয়েছিল। যা নিয়ে তাঁর বাবার যথেষ্ট আপত্তি ছিল। তিনি রাগারাগি করতেন। অনেকবার মেয়েকে এমন একটা অভ্যাস ত্যাগ করারও পরামর্শ দিয়েছিলেন। সোমবার ওই তরুণী বাড়িতে রান্না করছিলেন। আর মুখে ছিল গুটখা।

রান্না করতে করতে গুটখা খাওয়া নিয়ে তাঁর বাবা ও তাঁর তুতোভাই তরুণীকে বকাঝকা করেন। এই বকুনি সহ্য করতে পারেননি তিনি। বকুনি খেয়ে সোজা ঢুকে পড়েন নিজের ঘরে। ঢোকার আগে সঙ্গে করে নিয়ে যান কেরোসিনের ডেক। তারপর দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

সারা গায়ে আগুন জ্বলা অবস্থায় ঘরের দরজা খুলে বেরিয়ে আসেন ওই তরুণী। ওই অবস্থায় তাঁকে দেখে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন তাঁর তুতোভাই। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু তরুণীর দেহ এতটাই দগ্ধ হয়ে গিয়েছিল যে তাঁকে বাঁচানোর মত অবস্থা ছিলনা। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026