National

নতুন করে তুষারপাত, এবার কী তবে বরফ দিয়ে হোলি

দীর্ঘদিনের একটা অন্তরায়ের পর ফের তুষারপাত। শুক্রবার রাত থেকে শনিবার সকালে প্রচুর তুষারপাত হল হিমাচল প্রদেশের শৈলশহর সিমলায়। সিমলা সকালেই সাদা হয়ে যায়। ৫ সেন্টিমিটার বরফের তলায় হারিয়ে যায় রাস্তাঘাট, গাছপালা। বাড়িঘরের মাথায় টুপির মত হয়ে আছে বরফের চাদর। ফলে আনন্দে ফুটছেন হোটেল মালিকরা। দীর্ঘদিন বরফ না পড়লেও আচমকা একেবারে হোলির মুখে সিমলায় তুষারপাতে ভাল পর্যটক সমাগমের আশা করছেন তাঁরা। বরফ পড়ার খবরই পর্যটকদের টেনে নিয়ে আসবে বলে মনে করছেন তাঁরা।

সিমলা ছাড়া মানালি, কল্পা, কুফরি, ফাগু, ডালহৌসি সর্বত্র বরফ পড়েছে। একটানা তুষারপাতে কোথাও বরফের চাদর বেশি পুরু হয়েছে। কোথাও কম। কিন্তু হিমাচলের পাহাড়ি এলাকা সাদা হয়ে গেছে। লাহুল স্পিতি, চাম্বা, কিন্নর, কুলু, সিম্বার মত এলাকাগুলি পাহাড়ের অনেকটা উঁচুতে হওয়ায় সেখানে তুষারপাত আরও বেশি হয়েছে।

হিমাচলে যেখানে পাহাড়ি এলাকা সাদা বরফে ঢেকে গেছে সেখানে সমতলের কাছে প্রচুর বৃষ্টি হয়েছে। ফলে সেখানেও পারদ পড়েছে। সিমলার অধিকাংশ পাহাড়ি এলাকায় তুষারপাতের পর হয় সেখানকার তাপমাত্রা মাইনাসের নিচে চলে গেছে। নয়তো তার আশপাশেই ঘোরাফেরা করছে। ফলে পর্যটকদের ভিড় নিয়ে অনেকটাই আশাবাদী হোটেল মালিকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026