প্রতীকী ছবি
বাবা ও ছেলের মধ্যে ঝগড়া লেগেই থাকত। তা পারিবারিক অশান্তি হিসাবেই দেখতেন সকলে। প্রতিবেশিরাও সেকথা জানতেন। কিন্তু তা যে এমন চরম পর্যায়ে পৌঁছবে তা পরিস্কার ছিলনা। শুক্রবার সেটাই হল। বাবার সঙ্গে প্রথমে ঝগড়া বাঁধে ছেলের। তারপর রাগের মাথায় বাবাকে ধরে মারতে শুরু করে বছর ২৪-এর তরুণ।
ছেলে গৌতম সিংয়ের হাতে মার খেতে শুরু করেন বাবা মহেন্দ্র সিং। মার চলতেই থাকে। ছেলের সেই বেদম প্রহারে এক সময় মৃত্যু হয় বাবার। পুলিশ জানাচ্ছে, টাকাকড়ি নিয়ে অশান্তির শুরু হয়। তারপর তা থেকে ঝগড়া। সেখান থেকে বাবাকে পেটাতে শুরু করে ছেলে। মৃত্যু হয় বাবার।
ছেলে গৌতম সিংকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের কোডারমা জেলায়। পুলিশ মহেন্দ্র সিংয়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ছেলে গৌতমের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। পুরো বিষয় জানতে আশপাশের বাসিন্দাদের সঙ্গেও কথা বলছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…