National

পবন গুপ্তার প্রাণভিক্ষার আবেদন খারিজ রাষ্ট্রপতির, এবার কী ফাঁসি নিশ্চিত

নির্ভয়া কাণ্ডে একের পর এক ফাঁসির দিন ঘোষণা হচ্ছে। আর তা স্থগিত হয়ে যাচ্ছে ৪ আসামীর আইনের ফাঁক গলার পন্থায়। এই নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে ক্ষোভ আছড়ে পড়ছে। বিজেপি আবার দিল্লির মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলেছে ফাঁসিতে দেরির জন্য। গত ৩ মার্চ ফাঁসির নির্দেশে স্থগিতাদেশ পাওয়ার পর ক্ষোভে নির্ভয়ার মা বলেছিলেন, এভাবে মিথ্যা জিতছে আর সত্য হারছে।

তবে আদালতের তরফে জানানো হয়েছিল আসামীদের প্রাণ ভিক্ষার সবরকম সুযোগ দেওয়া হচ্ছে। যাতে কেউ আদালতকে বলতে না পারে যে তাদের সুযোগ দেওয়া হয়নি। ফাঁসির সাজাপ্রাপ্ত পবন গুপ্তা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করে আবেদন করেছিল। বুধবার সেই আবেদন খারিজ করে দেন রাষ্ট্রপতি।

পবন গুপ্তার প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়ার পর আসামীদের হাতে কী আর কোনও রাস্তা খোলা রইল? এখন এটাই বড় প্রশ্ন সকলের। নির্ভয়ার বাবা-মার আইনজীবী মনে করছেন আর কোনও রাস্তা খোলা নেই। এবার যে দিন ধার্য করবে আদালত, সেদিন ফাঁসি হবে। তিহার জেলের তরফেও ফাঁসির নতুন দিন চেয়ে দিল্লির আদালতে যাওয়া হয়েছে।

এর আগে ৩ বার ফাঁসির দিন ঘোষণা করেও তা শেষ মুহুর্তে স্থগিত হয়ে যায়। আইন নিয়ে কার্যত খেলা করছিল নির্ভয়া কাণ্ডে দোষী ৪ আসামী। আইনের ফাঁক গলে ফাঁসির দিন পিছোচ্ছিল তারা। ফলে দেশ জুড়েই এ নিয়ে ক্ষোভ বাড়ছিল। বলিউড তারকা ঋষি কাপুর তো সোশ্যাল সাইটে নিজের বিখ্যাত সিনেমা দামিনী-র একটি ডায়লগ উদ্ধৃত করে বলেন, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, হাস্যকর। এখন সারা দেশই চেয়ে আদালত কবে এদের ফাঁসির দিন ঘোষণা করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026