National

ফের পিছলো নির্ভয়া কাণ্ডে ৪ অভিযুক্তের ফাঁসি

নির্ভয়া কাণ্ডে ৪ অভিযুক্তের ফাঁসি ফের পিছিয়ে গেল। ঠিক ছিল মঙ্গলবার ভোর ৬টায় ৪ জনকে একসঙ্গে ফাঁসি দেওয়া হবে তিহার জেলে। সেইমত সব প্রস্তুতিও এগোচ্ছিল। কিন্তু গত বারগুলির মত এবারও শেষ মুহুর্তে আদালত থেকে বার হল রায়। থমকে গেল ফাঁসির সাজা। দিল্লির একটি আদালত এদিন জানিয়েছে ৩ মার্চের নির্ধারিত ফাঁসি স্থগিত রাখা হচ্ছে। আদালত দোষীদের সবরকম সুযোগ দিতে চায়। যাতে কারও মনে না হয় যে আদালত দোষীদের নিজেদের বাঁচানোর সুযোগ থেকে বঞ্চিত করেছে। তাই পরবর্তী দিন ঘোষণা পর্যন্ত ফাঁসি পিছিয়ে দেওয়া হল।

আদালত জানিয়েছে, এখনও দোষী ৪ জনের মধ্যে ১ জনের প্রাণ ভিক্ষার আবেদন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে রয়েছে। ফলে এই ৪ অপরাধী তাদের যাবতীয় আইনি সুযোগ ব্যবহার করেনি। তাই পিছিয়ে দেওয়া হল ফাঁসি। স্বভাবতই এরপর নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি নির্ভয়ার মা। আদালতের বাইরে ক্ষোভ উগরে দেন তিনি।

নির্ভয়া কাণ্ডে ৪ অভিযুক্তের ফাঁসির একের পর এক দিন ধার্য হচ্ছে। আর তা পিছচ্ছে। এ নিয়ে ক্ষোভ কিন্তু সাধারণ মানুষের মধ্যেও দানা বেঁধেছে। এমন জঘন্য অপরাধের পরও আইনের ফাঁক গলে কীভাবে দিনের পর দিন অভিযুক্তেরা ফাঁসির দিন পিছিয়ে চলেছে তা নিয়েও হতবাক অনেকে। এই ৪ জনের ফাঁসি হলেই তাঁদের মেয়ের আত্মা শান্তি পাবে। এমনটাই জানিয়েছিলেন নির্ভয়ার মা-বাবা। এভাবে দিন পিছতে থাকায় ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরাও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026