National

বিয়ের পর পালিয়ে গেল নববধূ, পরদিন ফের বিয়ে হল বরের

বিয়ের আগে, সাত পাকে বাঁধা পড়ার আগে, অগ্নিসাক্ষী করে বিয়ে হওয়ার আগের মুহুর্তে কনের পালিয়ে যাওয়ার ঘটনা রুপোলী পর্দা থেকে বাস্তব জীবন, সর্বত্রই দেখা গেছে। কিন্তু বাস্তব জীবন তো নয়ই, এমনকি সিনেমাতেও এমন ঘটনা হয়তো দেখানো হয়নি। বিয়ে হল। ধুমধাম করেই হল। পাত্রপক্ষও খুশি। কন্যা পক্ষও খুশি। খুশি যে ২ জনের ৪ হাত এক হল তাঁরাও। একদম নিখুঁত অভিনয়। কে জানত যে পরদিন বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি যাওয়ার আগেই হঠাৎ প্রেমিকের সঙ্গে চম্পট দেবে কনে!

গত বুধবার বেশ ধুমধাম করেই বিয়ে হয়। পরদিন যখন বরের পরিবার থেকে ২ জনকে নিতে আসা হয় তখন জানতে পারা যায় যে মেয়ে বেপাত্তা। গ্রামের লোকজন পাত্রপক্ষকে জানান মেয়ে তার প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে। এমনকি এই নিয়ে বলার জন্য কনে পক্ষের কাউকেও পাওয়া যায়নি। কারণ বাড়ির মেয়ের এমন কাণ্ডের পর তাঁরা বেপাত্তা হয়ে যান।

তাহলে বিয়ে দিল কেন? কেন বিয়ের পিঁড়িতে বসে ৪ হাত এক করল? এ প্রশ্ন করার জন্য অবশ্য কাউকে খুঁজে না পেয়ে পুলিশে খবর দেয় পাত্রপক্ষ। এদিকে কনে পালানোয় বিয়ে করেও পাত্র মন খারাপ করেই গ্রাম ছাড়ছিলেন। এমন সময় গ্রামেরই কয়েক জন তাঁর ও তাঁর পরিবারের পথ আটকান।

গ্রামের এক পরিবার তাঁদের মেয়ের সঙ্গে ওই পাত্রের বিয়ে দিতে প্রস্তুত বলে জানানো হয়। অনুমতি মিললেই হল। গ্রামের গণ্যমান্য মানুষরাও একসঙ্গে হয়ে এই বিয়ের প্রস্তাব পেশ করেন। পাত্রপক্ষও পাত্রের সঙ্গে কথা বলে এই বিয়েতে সম্মত হয়ে যায়। বিয়ে হয়।

বৃহস্পতিবার ফের বিয়ে হয় উত্তরপ্রদেশের কুশিনগর জেলার ভগবানপুর গ্রামের সুশীল কুমারের সঙ্গে বিহারের গোপালগঞ্জের মেয়ে সুনিতার। গ্রামের একটি কালীমন্দিরে সব নিয়ম মেনেই বিয়ে হয়। আগের রাতেই যাঁকে বিয়ে করেছিলেন তাঁর সঙ্গে সংসার করা হল না সুশীল কুমারের। বরং তার পরদিন ফের তাঁর যাঁর সঙ্গে বিয়ে হল তাঁর সঙ্গেই আপাতত জীবন শুরু করলেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026