National

শ্লথ গতিতে স্বাভাবিক হচ্ছে দিল্লি, এখনও থমথমে অনেক এলাকা

গত রবিবার থেকে গত বুধবার পর্যন্ত প্রবল অশান্তি দেখেছে দিল্লি। আগুন, ইটবৃষ্টি, গুলি, পেট্রোল বোমা, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। দিন গড়িয়েছে আর মৃতের সংখ্যা বেড়েছে। এখনও পর্যন্ত দিল্লি হিংসায় ৪২ জনের মৃত্যু হয়েছে। ৩০০ জনের ওপর আহত। বহু মানুষ এখনও ঘরে ফিরতে ভয় পাচ্ছেন। কেউ আবার ঘরে ফিরতে চাইলেও ঘর কোথায়! হিংসাকামীরা সেসব ঘরকে শ্মশানে পরিণত করেছে।

এখনও অনেক মহল্লা কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়ে পড়ে আছে। তবু এসবের মধ্যেই একটা শান্তি যে দিল্লি শান্ত হয়েছে। গত বৃহস্পতিবার থেকেই দিল্লি শান্ত হতে শুরু করে। শনিবার সকালে অনেক জায়গায় দোকানপাট খোলে। মানুষ বাড়ি থেকে একটু একটু করে বাইরে বার হতে শুরু করেছেন।

দোকানপাট খুললেও এখনও একটা চাপা আতঙ্ক কিন্তু কাজ করছে। তবু স্বাভাবিক হচ্ছে দিল্লি। পোড়া মহল্লা, বাজার সাফ করে সেখানে ফের আগের মত ফিরতে চাইছেন বাসিন্দারা। জীবনযাপন করতে চাইছেন। দৈনন্দিন কাজে ব্যস্ত হতে চাইছেন। এখনও দিল্লির অনেক জায়গায় মোতায়েন রয়েছে পুলিশ। যথেষ্ট নজরদারি রয়েছে। এদিকে যেটুকু দোকান খুলছে সেখানে ভিড় হচ্ছে। জিনিসপত্রের দামও অপেক্ষাকৃত বেশি।

মানুষজন আপাতত খাবার জিনিসের দোকানেই ভিড় জমাচ্ছেন। যেটুকু পারছেন কিনছেন। দাম একটু বেশি হলেও এখন সেসব নিয়ে ভাবার সময় তাঁদের নেই। খাবারটা পাওয়া দরকার। এখনও বহু এলাকায় একের পর এক বাড়ি পুড়ে কালো হয়ে দাঁড়িয়ে। রাস্তায় পড়ে অজস্র ইট, পাথর। আর পড়ে আছে সাইকেল থেকে স্কুটার, বাইক থেকে গাড়ির পোড়া ধ্বংসস্তূপ। দ্রুত অবস্থা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন। দিল্লির মানুষও অপেক্ষায়, কবে আবার তাঁদের এক সপ্তাহ আগের দিল্লিকে, তাঁদের চেনা গলি, মহল্লাকে ফেরত পাবেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026