National

প্রজাতন্ত্র দিবসের সকালে অসম, মণিপুরে ৭টি বিস্ফোরণ

প্রজাতন্ত্র দিবসে বিস্ফোরণের হাত থেকে রেহাই পেল না ভারতের পূর্বপ্রান্তের দুই রাজ্য অসম ও মণিপুর। ৭টি বিস্ফোরণে কেঁপে উঠল বিভিন্ন এলাকা। যারমধ্যে ৫টি বিস্ফোরণ আলফার তরফে করা হয়েছে বলে মনে করছে পুলিশ। যদিও সেগুলি প্রত্যেকটাই ছিল কম শক্তিশালী আইইডি বিস্ফোরণ। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। অসমের শিবসাগর, চরাইদো, তিনসুকিয়া ও ডিব্রুগড়ে বিস্ফোরণগুলি হয়। ডিব্রুগড়ের চৌকিডিঙ্গি প্যারেড গ্রাউন্ডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান চলাকালীন সেখান থেকে মাত্র ৫০০ মিটার দূরত্বে একটি বিস্ফোরণে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে মণিপুরের ইম্ফলে সকালে ২টি বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও এখানেও কম শক্তিশালী বিস্ফোরক ব্যবহৃত হওয়ায় একটি ইটের দেওয়াল ভেঙে পড়া ছাড়া বড় কোনও ঘটনা ঘটেনি। কিন্তু প্রজাতন্ত্র দিবসের দিনেই এভাবে বিস্ফোরণের ঘটনায় দুই রাজ্যের সুরক্ষা বলয়কে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। প্রশ্নের মুখে রাজ্য দুটির গোয়েন্দা বিভাগও।

 

News Desk

মকর রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

কুম্ভ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

মীন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 8, 2026

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026