National

নদীতে নৌকাডুবি, মৃত ১, ৭ নিখোঁজ

শনিবার সকালে প্রত্যেকদিনের মতই চাষাবাদ করতে যাচ্ছিলেন ১২ জন। গণ্ডকী নদী পার করেই তাঁদের ক্ষেতে পৌঁছতে হয়। সেইমত সকলেই নৌকায় চড়ে বসেন। নৌকা ক্রমে মাঝ নদীতে পৌঁছয়। সেখানেই আচমকা নৌকাটি টাল হারায়। উল্টে যায় গভীর নদীতে। নৌকায় থাকা সকলেই জলে পড়ে হাবুডুবু খেতে থাকেন। বাঁচার আপ্রাণ চেষ্টা চালান। দ্রুত স্থানীয়রাও তাঁদের উদ্ধারে চলে আসেন।

৪ জন সাঁতার কেটে স্থানীয়দের সাহায্যে পারে উঠতে সমর্থ হন। বাকি ৮ জন নিখোঁজ ছিলেন। তাঁদের জলে দেখতেই পাওয়া যাচ্ছিল না। পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। শুরু হয় গণ্ডকী নদীতে তল্লাশি। তল্লাশির সময় ওই দলে থাকা ঊষাদেবী নামে এক মহিলার দেহ উদ্ধার হয়। বাকি ৭ জনের এখনও কোনও খোঁজ নেই।

কেন নৌকাটি এভাবে আচমকা উল্টে গেল তা এখনও পুলিশের কাছে পরিস্কার নয়। যাঁরা উদ্ধার হয়েছেন তাঁদের সঙ্গে কথা বলে কী হয়েছিল জানার চেষ্টা হচ্ছে। এদিকে ডুবুরি নামিয়ে নিখোঁজদের তল্লাশি শুরু হয়েছে। এনডিআরএফ-এর সাহায্যও নেওয়া হচ্ছে। এভাবে নৌকাডুবির পর গণ্ডকী নদীর ধারে বহু মানুষের ভিড় জমে যায়। ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জ জেলার যাদোপুর এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026