National

প্রত্যাখ্যাত ভালবাসা, মেয়ের মাকে গুলি করল সেনাকর্মী

শনিবার সকাল। বাড়ির সদর দরজায় কড়া নাড়ার শব্দ হতে এগিয়ে আসেন এক মধ্যবয়সী মহিলা। কেউ এসেছে। কড়া নাড়ছে। তাই এসে দরজা খুলে দেন তিনি। দরজা খুলেই আঁতকে ওঠেন রমাদেবী নামে ওই মহিলা। সামনেই তাঁর দিকে তাক করা রয়েছে একটি রিভলভার। খুব দ্রুত তিনি বুঝতে পারেন বিপদ একদম সামনে। বন্দুকের নলের সামনে থেকে এক ঝটকায় সরে যাওয়ার চেষ্টা করেন তিনি। ততক্ষণে অবশ্য গুলি চলেছে। ঝটকায় সরে যাওয়া কাজও করে। গুলি তাঁর কানের কিছুটা অংশ উপড়ে নিয়ে বেরিয়ে যায়। চিৎকার করে ওঠেন তিনি।

সকালের দিক হওয়ায় আশপাশে স্থানীয় লোকজন ছিলেন। তাঁরা গুলির শব্দ ও ওই মহিলার আর্তনাদ শুনে ছুটে আসেন। বেগতিক বুঝে যে গুলি চালিয়েছিল সে তেড়ে আসা মানুষজনের দিকে পিস্তল ও একটি ব্যাগ ছুঁড়ে দিয়ে ছুটে পালায়। অভিযোগ একটি অটো করে এলাকা থেকে চম্পট দেয় ওই যুবক। রক্তাক্ত রমাদেবীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, যে যুবক গুলি চালায় সে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। ওই মহিলার মেয়েকে সে ভালবাসত। মেয়েটিকে বিয়ের প্রস্তাবও দেয় সে। কিন্তু ওই তরুণী সেই প্রস্তাব ফিরিয়ে দেন। নাছোড় সেনাকর্মী ওই তরুণীকে এরপর জোর করতে শুরু করে। নানাভাবে উত্যক্তও করতে থাকে। ফলে তরুণীর পরিবার পুলিশে একটি অভিযোগ দায়ের করে। তাতেই রেগে শনিবার সকালে তরুণীর মায়ের ওপর গুলি চালায় বালাজি নামে ওই যুবক। দিশি রিভলভার থেকে গুলি চালায় সে। তাকে যে অটো চালক পালাতে সাহায্য করেছিল তাকে আটক করেছে পুলিশ। বালাজির খোঁজ চলছে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার নাদিমপল্লি গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026