National

পেয়িং গেস্ট হিসাবে থাকতে এসে প্রাণ গেল ৩ ছাত্রীর

৩ জনেরই বয়স ২০ বছরের মধ্যে। পড়াশোনা করতেই বাড়ি ছেড়ে আসা। থাকা পেয়িং গেস্ট হয়ে। যে বাড়িতে তাঁরা পেয়িং গেস্ট হিসাবে থাকতেন সেই বাড়িতে ২০ জন ছাত্রী পেয়িং গেস্ট হিসাবে ছিলেন। সকলেরই বয়স ২০ বছরের মধ্যে। যাঁরা বাড়িতে সে সময় ছিলেন না তাঁরা বরাত জোরে রক্ষা পেয়েছেন। ৩ তরুণী ছাত্রীর মৃত্যুর পাশাপাশি ২ জন অগ্নিদগ্ধ হয়েছেন। ২ ছাত্রী জানালা দিয়ে নিচে লাফ দেন।

ঘটনাটি ঘটেছে শনিবার চণ্ডীগড়ের সেক্টর ৩২-এ। এই এলাকার অধিকাংশ বাড়িতেই মানুষের বসবাস। অফিস নেই। এখানেই একটি বাড়িতে ছাত্রীদের পেয়িং গেস্ট হিসাবে রাখেন বাড়ির মালিক। ২০ জনের থাকার বন্দোবস্ত রয়েছে। এখানেই শনিবার আচমকা দোতলার একটি ঘরে আগুন লেগে যায়। আগুনের গ্রাস থেকে বেরিয়ে আসতে পারেননি ৩ ছাত্রী। তাঁরা সেখানে জীবন্ত দগ্ধ হন। ২ ছাত্রীর দেহের কিছুটা পুড়লেও তাঁদের বাঁচানো সম্ভব হয়। ২ ছাত্রী আগুনের হাত থেকে বাঁচতে প্রথমে বাথরুমে আশ্রয় নেন। তারপর সেখানেও তাঁরা সুরক্ষিত নন বুঝতে পেরে বাথরুমের জানালা দিয়ে একতলায় লাফ দেন।

আগুন কীভাবে লাগল তা এখনও পরিস্কার নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান আগুন ছড়ায় শর্টসার্কিট থেকে। যদিও তদন্তের পরই সঠিক কারণ স্পষ্ট হবে। এদিকে আগুন ছড়াতেই আশপাশের বাড়িতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সব বাড়িতেই পরিবারের বাস। ফলে আতঙ্ক ছড়ানোই স্বাভাবিক ছিল। দমকল অবশ্য তৎপরতার সঙ্গেই আগুনকে ঘিরে ফেলতে সমর্থ হয়। পরে আগুন নিভিয়ে চলে কুলিং প্রসেস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026