National

ফের নামছে পারদ, পাহাড়ে তুষারপাত

ফেব্রুয়ারিও প্রায় শেষ লগ্নে। চারিদিকে ভরা বসন্ত। তারমধ্যেই শৈলশহর সিমলায় রাতভর হল তুষারপাত। ৩ সেন্টিমিটার বরফের তলায় চলে গেছে হিমাচলের এই রাজধানী শহর। চারদিক সাদা বরফে ঢাকা। নতুন করে তুষারপাতের জেরে পারদ অনেকটাই পড়েছে। কনকন করছে ঠান্ডা। ০.২ ডিগ্রিতে নেমে গেছে সিমলার পারদ। যদিও শীতের শুরু এবং মধ্যভাগে হিমাচলে প্রচুর তুষারপাত হলেও সিমলায় বরফ পরছিলনা। শীতের শেষে পৌঁছে সেখানেও শুরু হয়েছে তুষারপাত। আর তাতেই পোয়া বারো হোটেলগুলির।

শুক্রবার গোটা সিমলাটা সাদা বরফের চাদরে ঢাকা। চারদিক ছবির মত সুন্দর দেখাচ্ছে। পাহাড় যে এখানে সুন্দরী রমণীর রূপ নিয়েছে। এমন এক তোফা পরিবেশ তাও আবার সপ্তাহের শেষের দিকে। তাই সিমলার হোটেল ব্যবসায়ীরা দারুণ ব্যবসার আশায় বুক বাঁধছেন। সপ্তাহের শেষে সিমলায় বরফ অনেক পর্যটককে টেনে আনবে বলেই তাঁদের আশা। সিমলায় এমনটাই হয়ও। এখানে তুষারপাত মানেই রাতারাতি হোটেলে আর তিল ধারণের জায়গা থাকেনা। বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে এখানে।

সিমলার পাশাপাশি কুফরি-তেও প্রবল তুষারপাত হয়েছে। সেখানে ১৩ সেন্টিমিটার পুরু বরফের চাদরে ঢাকা পড়েছে রাস্তাঘাট, বাড়িঘর, গাছপালা। লাহুল-স্পিতির মত উঁচু পাহাড়ি এলাকাগুলোতেও প্রচুর তুষারপাত হয়েছে। এসব জায়গায় পারদ মাইনাসে ঘুরে বেড়াচ্ছে। অনেক রাস্তা অবশ্য বন্ধ। কারণ রাস্তা পুরু বরফের তলায় হারিয়ে গেছে। হিমাচলের পাহাড়ি এলাকায় যখন তুষারপাত হচ্ছে চুটিয়ে, তখন নিচু এলাকা ভেসে যাচ্ছে বৃষ্টিতে। সব মিলিয়ে তুষারপাত ও বৃষ্টি পারদ অনেকটাই নামিয়ে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026