National

দিল্লির মিনি কলকাতায় ভেঙে পড়ল বাড়ি

জায়গাটা সিআর পার্ক। চিত্তরঞ্জন পার্ক। দক্ষিণ দিল্লির এই এলাকাটিকে মিনি কলকাতা হিসাবেই দেখেন সকলে। সিআর পার্ক বিখ্যাত তার বড় সংখ্যক বাঙালি জনবসতির জন্য। এখানে অবলীলায় অচেনা মানুষ কাউকে বাংলায় ঠিকানা জিজ্ঞেস করার ভরসা পান। সেখানেই রবিবার ঘটে গেল দুর্ঘটনা। একটি বাড়ি ভেঙে নতুন করে গড়ার কাজ চলছিল। সেই বাড়িটির ২টি তল ভাঙা হয়ে গিয়েছিল। এদিন তার একতলাটা ধসে পড়ে তার তলায় আটকে পড়লেন ২ জন।

খবর পাওয়ার পরই সেখানে উপস্থিত হয় দমকলের ৫টি ইঞ্জিন। শুরু হয় উদ্ধারকাজ। বেশ কিছুটা সময়ের চেষ্টার পর তপন মণ্ডল নামে এক ব্যক্তিকে ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার করতে সমর্থ হন দমকলকর্মীরা। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। দ্বিতীয় জনকে অবশ্য অত দ্রুত উদ্ধার করা সম্ভব হয়নি।

কীভাবে ওই পুরনো বাড়ি ভেঙে নির্মীয়মাণ বাড়িটি এভাবে তাসের ঘরের মত ভেঙে পড়ল তার কারণ এখনও পরিস্কার নয়। দমকলের প্রাথমিক অনুমান উপরের ২টি তলা ভাঙার পর তার ধ্বংসাবশেষের ভার একতলার ছাদ নিতে পারেনি। তারজন্যই পুরোটা ভেঙে নেমে যায়। দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে আপাত ক্লান্ত রবিবারের সিআর পার্কে চাঞ্চল্যের সৃষ্টি হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026