National

বাঘিনীর দেহ, জাতীয় উদ্যানে প্রবেশ নিষেধ

অভয়ারণ্যের গহন জঙ্গলে নিশ্চিন্ত বসবাস পশুপাখিদের। বিশেষ করে তাদের, যাদের সংরক্ষণের কথা মাথায় রেখে সেই অভয়ারণ্য তৈরি করা হয়েছে। বাঘ, সিংহ, গণ্ডার সহ নানা পশুর নিশ্চিন্ত আশ্রয়ের জন্য দেশের বিভিন্ন প্রান্তের জঙ্গলকে জাতীয় উদ্যান বানিয়েছে সরকার। জাতীয় উদ্যানের দেখভালও করা হয় যত্নের সঙ্গে। বন দফতরের কর্মীরা সারাক্ষণ জঙ্গলের দিকে নজর রাখেন। এই নজরদারি চালাতে তাঁরা জঙ্গলে ঘোরেন। তেমনই ঘুরতে ঘুরতে ঝাড়খণ্ডের বেতলা জাতীয় উদ্যানে মিলল একটি বাঘিনীর দেহ।

জঙ্গল থেকে রবিবার এই দেহ উদ্ধার করেন বনকর্মীরা। ১৪ বছর বয়সী এই বাঘিনীর কিভাবে মৃত্যু হল তা এখনও পরিস্কার নয়। ঝাড়খণ্ডের পালামৌ মালভূমি এলাকায় এই বেতলা অভয়ারণ্যে বহু পশুপাখির বাস। সেখানে এমন ঘটনায় কিন্তু চিন্তিত বনকর্মীরা। এই ঘটনার পরই অভয়ারণ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়।

পর্যটকদের ঘোরা বন্ধ রেখে বনকর্মীরা বাঘিনীর মৃত্যুর কারণ খুঁজে দেখছেন। উত্তরপ্রদেশেও কদিন আগেই পরপর লেপার্ডের মৃত্যুর খবর মিলছিল। এদিকে বনকর্মীরা এখন বাঘিনীর মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত না হলেও তাঁদের ধারণা বাঘটির সঙ্গে সম্ভবত কোনও মোষের মারামারি হয়েছে। তাতেই মৃত্যু হয়েছে তার। বাঘিনীর গায়ে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তা দেখেই এই সন্দেহ দানা বেঁধেছে। তবে ময়নাতদন্তের পরই আসল কারণ নিশ্চিত হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026