National

হোটেলের ঘরে তরুণীর সঙ্গে ২ পুলিশকর্মীর এমন কাণ্ড, অবিশ্বাস্য লাগছে অনেকের

হোটেলের ঘরে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সেখানে ২ পুলিশকর্মী তাঁকে যৌনকর্মী বলে তকমা সেঁটে দেন। তারপর হোটেলের ঘরেই তাঁকে মারধর করে। পরে তাঁকে সেখানেই ধর্ষণ করে। তারপর তারা তাঁকে হোটেল থেকে একটি অটো ধরে বাড়ি চলে যেতে বলে। পুলিশের কাছে এমনই দাবি করেছেন ২০ বছরের ওই তরুণী। তিনি জানিয়েছেন, তাঁর বাবা পেশায় শ্রমিক। তিনি বাড়িতেই একটি কোচিং ক্লাস চালান।

তরুণী জানিয়েছেন, ঘটনাটি ঘটে বৃহস্পতিবার। পরে তিনি বাড়ি ফিরে পরিবারকে সব খুলে বলেন। পরিবারের তরফে এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই তরুণীর মেডিক্যাল পরীক্ষা হচ্ছে। রেলস্টেশনের ধারে যে হোটেলে এই ঘটনা ঘটেছে বলে ওই তরুণী দাবি করেছেন, সেই হোটেলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার কাজ চলছে। পুলিশের প্রাথমিক অনুমান জোর করে নয় ওই তরুণী সদিচ্ছাতেই ওই হোটেলের ঘরে যান। যদিও তাঁর সঙ্গে এমন কাণ্ড হয়ে থাকলে যারা এর জন্য দায়ী তাদের রেহাই দেওয়া হবে না।

তরুণী পুলিশকে জানিয়েছেন, হোটেলের ঘর থেকে অভিযুক্ত ২ পুলিশকর্মী। সবই তিনি চিনিয়ে দিতে পারবেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ি এই গোরক্ষপুরেই। বিরোধীরা এই ঘটনাকে সামনে রেখে জোড়াল আক্রমণ হেনেছেন যোগী আদিত্যনাথ সরকারের ওপর। সমালোচনার ঝড় উঠেছে। গোরক্ষপুরের জেলাশাসকের দফতরের সামনে বিরোধীরা একটি অবস্থান আন্দোলনও করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026