National

প্রেম করছে বোন, রাগে অন্ধ হয়ে পদক্ষেপ নিল দাদা

ভাই-বোনের সম্পর্কে বোনের সুরক্ষার দায়িত্ব অবশ্যই থাকে ভাইয়ের হাতে। সেই ভাই যখন ভুলে যায় তার রাখির বন্ধনের শপথ। তখন বোনের সুরক্ষা নিশ্চিত হতে পারে কী? হয়ওনি। কারণ তুতোদাদার হাতেই শেষ হয়ে গেল এক তরুণীর প্রাণ। দাদাই গুলি করে হত্যা করল বোনকে। বোনকে সে যখন গুলি করে হত্যা করছে তখন তাকে সবরকম সাহায্য করে তার বাবা। ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

তরুণীর অপরাধ কী? তরুণীর কাকা ও তুতো দাদার চোখে তার প্রেম করা ছিল চরম অন্যায়। পরিবার চায়না তবু কেন সে তার প্রেমিকের সঙ্গে সম্পর্ক রেখে দিয়েছে? এ নিয়ে বারবার গঞ্জনার মুখে পড়তে হয়েছে তরুণীকে। তবে তিনিও নাছোড়। ওই ছেলের সঙ্গেই জীবন কাটাবেন তিনি। একথা স্পষ্ট করে জানিয়ে দেন পরিবারে।

পরিবারের অমতে এভাবে বাড়ির মেয়ে প্রেম করছে! এটা মেনে নিতে না পেরে বোনকে বাড়িতে ডেকে পাঠায় তুতো ভাই। তারপর বোনকে গুলি করে। পুলিশ এই ঘটনায় ৫ জনকে আটক করেছে। যারমধ্যে ওই তরুণীর প্রেমিকও রয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠের সরধানা এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026