National

বিজেপির ভরাডুবি, দিল্লিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরছে আপ

দিল্লিতে এই নিয়ে তৃতীয়বারের জন্য ফিরছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি সরকার। বিজেপিকে কার্যত উড়িয়ে দিল আপ। ভরাডুবি হয়েছে কংগ্রেসেরও। ঝাড়খণ্ডের পর ফের বড় ধাক্কা খেল গেরুয়া শিবির। লোকসভায় যে দিল্লিতে বিজেপি দুরন্ত ফল করেছিল, ৭টির মধ্যে ৭টি আসনই জিতে নিয়েছিল বিজেপি। সেই বিজেপি বিধানসভা ভোটে কার্যত উড়ে গেল আপ-এর সামনে। কংগ্রেসের হালও যা ছিল সেখানেই রয়ে গেল। ২ অঙ্কে আসন সংখ্যা নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা তো দুরস্ত, আদৌ কংগ্রেস কী পুরো গণনার পর খাতাটুকু খুলতে পারবে? এটাই এখন বড় প্রশ্ন সকলের কাছে। অন্যদিকে ২০১৯ লোকসভা নির্বাচনের পর অনেকের মনে হচ্ছিল অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লিবাসী আর নিতে পারছেন না। তা বিধানসভা ভোটে বেমালুম উল্টে গেল।

দিল্লি বিধানসভার মোট আসন ৭০টি। আপ গতবার অর্থাৎ ২০১৫ সালে ৬৭টি আসন নিয়ে ক্ষমতায় এসেছিল। মাত্র ৩টি ছিল বিজেপির দখলে। কংগ্রেস সেবারও শূন্য ছিল। এবারও তাদের ঝুলি শূন্যই হয়তো রাখলেন দিল্লিবাসী। গণনা অবশ্য শেষ হয়নি দুপুরেও। কিন্তু ছবি পরিস্কার হয়ে গিয়েছে। দিল্লিতে সরকার গড়ার ম্যাজিক ফিগার ৩৬। তার চেয়ে অনেক বেশি আসনে ভালভাবে এগিয়ে আপ। যদিও গতবারের চেয়ে তাদের আসন সংখ্যা কমতে চলেছে। অন্যদিকে বিজেপির দিক থেকে এই ভরাডুবির মাঝেও একটাই ভাল খবর যে তারা ২০১৫-র চেয়ে আসন সংখ্যা বাড়াতে চলেছে।

নির্বাচনের ছবি পরিস্কার হওয়ার পর বিজেপি শিবিরে যেমন হোলির আগে গেরুয়া আবিরে দিল্লি মুড়ে ফেলার পরিকল্পনা ভেস্তে গিয়েছে। সেখানে বেলা বাড়লে হতাশার ছবি স্পষ্ট হয়ে ফুটে ওঠে। সেখানে আপ শিবিরে বেলা যত গড়িয়েছে আনন্দের পারদ ততই চড়েছে। রাস্তায় নাচ, গান, হৈচৈ, মিষ্টি বিতরণ, আলিঙ্গন সবই চলেছে চুটিয়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026