National

পুলিশে ২০ শতাংশ মহিলা নেবে সরকার

দেশে কর্মক্ষেত্রে মেয়েরাও সমানভাবে তালে তাল মিলিয়ে এগিয়ে আসছেন। কাজের জগতে পুরুষদের বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন তাঁরা। মহিলাদের আরও বেশি করে সব ধরনের কাজে উৎসাহ দিতে সরকারও বিভিন্ন প্রকল্প শুরু করছে। মহিলাদের জন্য আলাদা কোটা চালু করছে। তেমনই মহিলাদের জন্য পুলিশে ২০ শতাংশ চাকরি সংরক্ষিত করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার।

যোগী আদিত্যনাথ এসেছিলেন রোজগার মেলায়। গোরক্ষপুরে চলছে রোজগার মেলা। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানান তাঁর রাজ্যে মহিলাদের জন্য পুলিশে আসন সংরক্ষণ করতে চলেছেন তিনি। আর তা হবে ২০ শতাংশ। অর্থাৎ রাজ্যের পুলিশ ফোর্সে ২০ শতাংশ চাকরি হবে মহিলাদের। যোগী আদিত্যনাথ জানান, তিনি চান তাঁর রাজ্যের মানুষের সুরক্ষায় মহিলারা একটা বড় ভূমিকা পালন করুন।

পুলিশে মহিলাদের প্রয়োজন রয়েছে। মহিলা পুলিশ ছাড়া পুলিশ ফোর্স অসম্ভব। কারণ মহিলাদের গ্রেফতার হোক বা আটক বা কোনও আন্দোলনে, বিক্ষোভে মহিলাদের সামাল দেওয়ার কাজ পুরুষ পুলিশ দিয়ে সম্ভব নয়। এক্ষেত্রে মহিলা পুলিশের প্রয়োজন। ফলে প্রতি পুলিশ স্টেশনেও মহিলা পুলিশ থাকে। এখন মহিলারা যাতে তাঁদের কোনও সমস্যা নিশ্চিন্তে মহিলাদের সামনে খুলে বলতে পারেন সেজন্য শুধুমাত্র মহিলা পরিচালিত পুলিশ স্টেশনও শুরু হয়েছে। যোগী আদিত্যনাথের সরকার মহিলাদের আরও বেশি করে পুলিশে চাকরি করার সুযোগ খুলে দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026