National

আপ কর্মীকে চড় মারতে গেলেন কংগ্রেস প্রার্থী, বুথে হুলস্থূল

এমনিতে শান্তিপূর্ণ ভোট হলেও উত্তর দিল্লির মজনু কা টিলা বুথটি সেই প্রবণতায় বাধ সাধল। আপ ও কংগ্রেসের মধ্যে এখানে হুলস্থূল বেঁধে যায়। ঘটনার শুরু সকালে, যখন বুথে ভোট চলাকালীন সেখানে হাজির হন চাঁদনি চক কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা। আপ ছেড়ে কংগ্রেসে ফেরত আসার পর অলকা লাম্বা চাঁদনি চক থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিন তিনি মজনু কা টিলা বুথে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। আচমকাই তিনি পাশে দাঁড়ানো এক যুবকের দিকে তেড়ে গিয়ে চড় মারতে যান।

চড়টা মেরে উঠতে পারেননি ৪৪ বছরের অলকা লাম্বা। দ্রুত সেখানে দাঁড়ানো পুলিশকর্মীরা ওই যুবককে ঘিরে নিয়ে ঠেলতে ঠেলতে বুথের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অলকা লাম্বাও ছাড়েননি। পুলিশের সঙ্গেই ধাক্কাধাক্কি করে আম আদমি পার্টি-র কর্মী ওই যুবকের দিকে তেড়ে যেতে থাকেন। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানাতে থাকেন। যদিও পুলিশ ওই আপ কর্মীকে বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দেয়।

পড়ুন : মুখ্যমন্ত্রীর গায়ে লঙ্কাগুঁড়ো ছুঁড়ল মধ্যবয়সী ব্যক্তি

অলকার দাবি, তিনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখন তাঁকে কথা বলতে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন ওই যুবক। তাঁর ছেলের সম্বন্ধেও খারাপ কথা বলছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে বুথে উত্তেজনা সৃষ্টি হয়। আপ ও কংগ্রেস কর্মীরা নিজেদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। অলকা লাম্বা ২০ বছর কংগ্রেসে থাকার পর ২০১৪ সালে আপ-এ যোগ দেন। পরে আবার অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে মতবিরোধের জেরে দল থেকে বেরিয়ে যান। ফেরত যান কংগ্রেস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026