National

প্রেমের প্রস্তাব ফেরানোয় কিশোরের সঙ্গে যা করল কিশোরী

প্রেমের প্রস্তাব ছেলেরা দিয়ে থাকে। তা অনেক সময় প্রত্যাখ্যাতও হয়। কিছু ক্ষেত্রে দেখা যায় প্রেমে হতাশ ছেলেটি হয় নিজেকে শেষ করে। অথবা যে মেয়েটিকে ভালবাসে তার বড় ক্ষতি করে দেয়। নানা ধরনের চরম পদক্ষেপ করে থাকে তারা। তবে তা দেখা যায় ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের বড় একটা এমন করতে দেখা যায়না।

বরং দেখা যায় মেয়েটি যাকে ভালবাসে তাকে না পেলে মনকষ্টে কাটায়। তারপর ক্রমশ তা কাটিয়ে ওঠে। হয়তো একটা বেদনা মনের কোণে কোথাও সারা জীবনের জন্য থেকেও যায়। কিন্তু এবার এমন একটি ঘটনা সামনে এল যা উলট পুরাণের কথা বলছে। এক্ষেত্রে তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পুরুষ বন্ধুর সঙ্গে শিউরে ওঠার মত কাণ্ড ঘটাল কিশোরী।

পড়ুন : কিশোরের মুখে অ্যাসিড ছুঁড়ে মারল তার প্রেমে মশগুল কিশোরী

কলেজে তারা একসঙ্গেই পড়ে। পাশে বসা ছেলেটিকে ভাল লেগে গিয়েছিল মেয়েটির। ছেলেটির প্রেমে হাবুডুবু খেতে থাকে সে। একসময় সরাসরি বলেও ফেলে ছেলেটিকে সেকথা। সরাসরি প্রস্তাব দেয় বিয়ের। ছেলেটি না করে দিয়েছিল। জানিয়েছিল সে আপাতত পড়াশোনায় মন দিতে চায়। কেরিয়ার বানাতে চায়। কিন্তু মেয়েও নাছোড়। ওই ছেলেকেই বিয়ে করবে সে। বারবার সে প্রস্তাব ছেলেটিকে দিতে থাকে মেয়েটি। আর প্রতিবারই প্রত্যাখ্যাত হতে থাকে।

সামনেই ভ্যালেন্টাইনস ডে। তার আগে প্রেমে হতাশ ওই মেয়েটি ফের একবার ছেলেটিকে রাস্তায় দাঁড় করিয়ে বিয়ের প্রস্তাব দেয়। গত বৃহস্পতিবার রাস্তায় দাঁড় করিয়ে ছেলেটিকে ওই প্রস্তাব দেওয়ার পর ছেলেটি প্রস্তাব প্রত্যাখ্যান করে। তারপরই হাতে লুকিয়ে রাখা ব্লেড দিয়ে ছেলেটির মুখ ফালা ফালা করে দেয় ওই কিশোরী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছেলেটির মুখে ব্লেড চালানোর সময় মেয়েটিকে তাঁরা বলতে শোনেন যে তাঁকে দেখতে ভাল বলে যে অহংকার ছেলেটির আছে তা আর রইল না। তাকে আর কেউ কোনও দিন বিয়ে করবে না। ব্লেড চালানোর পর ছেলেটির মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। এই দেখে আবার মেয়েটি রাস্তাতেই অজ্ঞান হয়ে পড়ে যায়। ছেলেটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। কারণ ব্লেডের আঘাতে তার মুখে বেশ কিছু স্নায়ু কেটে গিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026