শিশু, প্রতীকী ছবি
শিশুর মাথায় কালো টিপ থেকে শুরু করে কত কি না করে পরিবার। উদ্দেশ্য একটাই। শিশুর যাতে নজর না লাগে। নজর লাগা আটকাতে কালো কারের সুতোও ব্যবহার করে অনেক পরিবার। তেমনই একটি কালো কার বাঁধা ছিল একটি ১ বছরের শিশুর গলায়। বাবা-মা চেয়েছিলেন তাঁদের ছোট্ট সন্তানের যেন নজর না লাগে। কিন্তু সেই কালো কারই কেড়ে নিল তাঁদের সন্তানের প্রাণ। উত্তরপ্রদেশে শিশুদের নজর লাগা আটকাতে কালো কার গলায় বাঁধার রীতি আছে। সেই রীতিই ডেকে আনল ঘোর অন্ধকার।
উত্তরপ্রদেশের শামলি জেলায় একটি ১ বছরের শিশুর প্রাণ গিয়েছে কালো কারে দম বন্ধ হয়ে। বাবা-মা জানিয়েছেন, শিশুটি যখন প্র্যামে ঘুমোচ্ছিল তখন তাঁরা বাড়ির ছাদে একটা কাজে যান। ফিরে এসে দেখেন শিশুটি নিথর অবস্থায় পড়ে আছে। আর তার গলায় টাইট হয়ে আটকে আছে কালো কারটি। পুলিশ জানাচ্ছে, কালো কারটি কোনওভাবে শিশুটির হাতে আটকে যায়। তারপর হাত টানতে তা গলায় ফাঁসের মত টেনে আটকে যায়। তা থেকে দম বন্ধ হয়ে যায় শিশুটির।
পড়ুন : বৃহন্নলাদের নাচ কেড়ে নিল সদ্যোজাতের প্রাণ
বাবা-মা শিশুটিকে নিথর অবস্থায় পাওয়ার পর দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এমন ঘটনা উত্তরপ্রদেশে নতুন নয়। ১ বছর আগে এই শামলিতেই ঠিক এইভাবেই এক শিশুর প্রাণ গিয়েছিল। বহু দিনের চলে আসা রীতি। কিন্তু এমন ঘটনা থেকে শিক্ষা নিয়ে কী আগামী দিনে অভিভাবক থেকে পরিবার এই নজর লাগা আটকানোর সুতো বাঁধা থেকে বিরত হবেন? এর উত্তর সময়ই দিতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…