National

তরুণতরুণীকে শক দিয়ে মাঠে ফেলে গেল মেয়ের পরিবার

প্রেম করে বিয়ের পথে আদি অনন্তকাল ধরেই কাঁটা হয়েছে ছেলে বা মেয়ে বা উভয়ের পরিবার। ফলে প্রেম করার পর ২ বাড়ির সানন্দ সমর্থন নিয়ে বিয়ের পিঁড়িতে বসার ভাগ্য অতি কম প্রেমিক প্রেমিকার কপালেই জোটে। কিছু ক্ষেত্রে বাড়ির অমতে বিয়ে করে আলাদা হয়ে যান অনেক দম্পতি। কিন্তু অনেকের ক্ষেত্রে প্রেমের শাস্তিও জোটে। আর তা অনেক সময়ই ভয়ংকর হয়ে ওঠে। যেমনটা হল ২৩ বছরের দীপক ও তাঁর বয়সী প্রেমিকার সঙ্গে। দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠার পর তাঁরা চেয়েছিলেন বিয়ে করে সংসার পাততে। তা মেয়ের বাড়িতে জানাতেই হুলস্থূল পড়ে যায়। কিছুতেই দীপককে মেনে নেবে না বলে জানিয়ে দেয় মেয়ের পরিবার।

পড়ুন : প্রেম করে যুবকের সঙ্গে পালিয়ে ভয়ংকর সাজার মুখে কিশোরী, ভিডিও ভাইরাল

তরুণীর বাড়ির চরম অমতের ফলে দীপক ও ওই তরুণী গত ২৯ জানুয়ারি বাড়ি থেকে পালান। কিন্তু তার পরদিনই আত্রা বারাউলি গ্রামের কাছে ধরা পড়ে যান তাঁরা। মেয়ের বাড়ির লোকজনের হাতে ধরা পড়েন ২ জন। অভিযোগ, মেয়ের বাড়ির ৩ সদস্য শোধন, ধর্মেন্দ্র ও লক্ষ্মণ তাঁদের ২ জনকে পাকড়াও করে নিয়ে যায় মাহোবা নামে এলাকায়। সেখানে দীপক ও ওই তরুণীকে দফায় দফায় ইলেকট্রিক শক দিতে থাকে তারা। অবশেষে তাঁরা অচেতন হয়ে পড়েন শক খেয়ে। ২ জনকেই মৃত ভেবে এরপর তাঁদের টেনে কাছের একটি মাঠে ফেলে দিয়ে সেখান থেকে চম্পট দেয় ৩ জন।

পড়ুন : প্রেম করে বিয়ে নিয়ে খাপ প্রধানের কুরুচিকর মন্তব্য

২ জন মারা গেছেন ভাবলেও তাঁদের প্রাণ ছিল। কেবল অচেতন হয়ে গিয়েছিলেন তাঁরা। পরে জ্ঞান ফেরার পর দ্রুত তাঁরা পুলিশ স্টেশনে হাজির হন। সেখানে গিয়ে পুরো ঘটনা জানান তাঁরা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুরে। পুলিশ অভিযোগ গ্রহণ করেছে। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করার চেষ্টা করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026