National

সেজে বসে রইল কনে, বিয়ের মণ্ডপের সামনেই মৃত বর

বরযাত্রী নিয়ে বর হাজির হয়েছিলেন কিছুক্ষণ আগেই। বিয়ের লগ্ন আসতে তাঁকে নিয়ে সকলে এগোলেন বিয়ের মণ্ডপের দিকে। সেখানেই হবে বিয়ে। হবে সাতপাক। বাঁধা হবে গাঁটছড়া। কনেও সেজেগুজে তৈরি। কনে পক্ষ থেকে বর পক্ষ, সকলেই ভিড় জমিয়েছেন মণ্ডপের চারপাশে। সকলের মুখেই হাসি, আনন্দ। আর ঠিক তখনই সব আনন্দ নিমেষে মুছে দিল বাইকে আসা ২ ব্যক্তি। তারা বাইকে করে এসে সোজা ঢোকে বিয়ে বাড়িতে। চলে আসে মণ্ডপের সামনে। আর বিয়ের মণ্ডপে বর বসতে যাওয়ার আগেই তাঁকে লক্ষ্য করে ছোঁড়ে গুলি। বরকে লক্ষ্য করে পরপর গুলি ছুঁড়ে তারা চম্পট দেয়।

রক্তাক্ত অবস্থায় মণ্ডপের সামনেই লুটিয়ে পড়েন বর। চারিদিকে কোলাহল শুরু হয়ে যায়। চারধারে আতঙ্কের চিৎকার আর কান্নার রোল। তারমধ্যেই দ্রুত সকলে মিলে ধরাধরি করে বরকে গাড়িতে তুলে ছোটেন হাসপাতালে। বর ও কনে পক্ষের পরিবার উদ্বিগ্নভাবে অপেক্ষা করতে থাকেন। এদিকে বরকে পরীক্ষা করার পর চিকিৎসকেরা জানিয়ে দেন তাঁকে মৃত অবস্থাতেই আনা হয়েছে। এরপরই হাসপাতালে ক্ষোভে ফেটে পড়েন ২ বাড়ির লোকজন।

পড়ুন : বিয়ের আগের দিন নদীতে মিলল তরুণীর দেহ

এই ঘটনার পর বর ও কনে পক্ষের বেশ কয়েকজন পারিবারিক সদস্যকে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে আশপাশে কোনও সিসিটিভি না থাকায় পুলিশের পক্ষে ঘটনার ছবি পেতে সমস্যা হচ্ছে। চেষ্টা হচ্ছে বিয়ের অনুষ্ঠানে মোবাইল ক্যামেরা বা ক্যামেরায় তোলা ছবি সংগ্রহ করে আততায়ীদের চিহ্নিত করা যায় কিনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026