National

গোলাপ বাগানের দরজা খুলছে

শীতের শেষ। বসন্তের শুরু। এই সময় সবচেয়ে সুন্দর হয়ে ওঠে গোলাপ। নানা রংয়ে বাহারি গোলাপে প্রকৃতি অপরূপা হয়ে ওঠে। আর গোলাপ কার না ভাল লাগে। তার রূপ থেকে গন্ধ সবই মানুষকে আকর্ষিত করে। প্রেমের প্রতীক সেই গোলাপের বাহারে সেজে ওঠা মোগল গার্ডেন-এর দরজা এবার খুলে যাচ্ছে আমজনতার জন্য। প্রতি বছরই এই সময় খোলে। এবারও তার অন্যথা হল না।

রাষ্ট্রপতি ভবনের গোলাপ বাগানের নাম মোগল গার্ডেন। সেই মোগল গার্ডেনের গোলাপের কত যে রং, কত যে বাহার তা দুচোখ ভরে দেখলেও আশ মেটেনা। মোগল গার্ডেনের সেই গোলাপ বাগান সারা বছরে একবারই এক মাসের জন্য খুলে দেওয়া হয় আমজনতার জন্য। অবশ্য পুরো বাগানটা দেখার সুযোগ হয়না। বাগানের একটা অংশই চাক্ষুষ করা যায়।

মোগল গার্ডেনের গোলাপ বাহার দেখতে দূর দূরান্ত থেকে মানুষ হাজির হন এখানে। প্রতি সোমবার এই বাগান পরিচর্যার জন্য সাধারণের প্রবেশ নিষেধ। তার বাইরে অন্য সব দিনই সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত মোগল গার্ডেনের দরজা খোলা থাকে। আগামী ৫ ফেব্রুয়ারি মোগল গার্ডেন খুলে দেওয়া হচ্ছে আমজনতার জন্য। খোলা থাকবে আগামী ৮ মার্চ পর্যন্ত। ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হবে উদ্যানোৎসব। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেই উৎসবের সূচনা করবেন। পরদিন থেকেই মোগল গার্ডেন খোলা হবে। গত বছর মোগল গার্ডেন দেখতে ৫ লক্ষ ১৮ হাজার মানুষ হাজির হয়েছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026