National

রাতের অন্ধকারে খালে পড়ে গেল গাড়ি, ২ তরুণী সহ নিখোঁজ ৪

রাত তখন ১টা। দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল একটি এসইউভি বা স্পোর্টস ইউটিলিটি ভেহিকল। সহজ বাংলায় বোঝাতে গেলে বড় গাড়ি। গাড়িতে ৬ জন ছিলেন। ৪ তরুণ ও ২ তরুণী। গাড়িটি দ্রুত গতিতে ছুটে যেতে গিয়ে রাতের অন্ধকারে সম্ভবত রাস্তা ঠাওর করতে পারেনি। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের খালে পড়ে যায়। খালের জলে হারিয়ে যেতে থাকে গাড়িটি।

খালে পড়ার পর কোনওভাবে ওই গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন ২ তরুণ। আনমোল ও হর্ষিত বেরিয়ে এসে সাঁতার কেটে পাড়ে উঠতে পারেন। বাকি ৪ জন গাড়ি থেকে বারই হতে পারেনি। রাতের অন্ধকারে খালের কালো জলে হারিয়ে যেতে থাকে গাড়িটি। পরে উদ্ধারকারী দলকে পুরো ঘটনা জানান আনমোল ও হর্ষিত। তাঁদের কথামত শুরু হয় উদ্ধারকাজ।

গাড়িটি উদ্ধার হলেও গাড়িতে থাকা ৪ জনের খোঁজ নেই। ২ তরুণ ও ২ তরুণী কোথায় গেলেন তার খোঁজ চালাচ্ছে এনডিআরএফ। ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যরাতে গাজিয়াবাদের মুরাদনগর এলাকার গঙ্গ নাহার খালে। এই ৬ জনের পরিকল্পনা ছিল একটা দিন দিল্লিতে কাটিয়ে তারপর মথুরা যাওয়ার। কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবের মুখ দেখল না। ৪ জন খালের জলে কোথায় হারিয়ে গেলেন তারও কোনও খোঁজ নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026