National

ফের পিছিয়ে গেল নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসি

নির্ভয়া কাণ্ডে দোষী ৪ জনের ফাঁসি নিশ্চিত হয়েছিল গত ২২ জানুয়ারি। সেই ফাঁসি শেষে পিছিয়ে যায়। চূড়ান্ত দিন স্থির হয় ১ ফেব্রুয়ারি। সকাল ৬টায় তিহার জেলে ফাঁসি হবে বলে স্থির হয়। সেইমত ফাঁসুড়েও চলে আসেন। যাবতীয় প্রস্তুতিও শেষ হয়। শুক্রবার ফাঁসির সাজা পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হলেও শনিবার সকালে ফাঁসির জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ করে তিহার জেল কর্তৃপক্ষ। ফাঁসির ঘণ্টা ১২ আর বাকি। সেই সময় শুক্রবার বিকেলে ফাঁসি আপাতত স্থগিতের নির্দেশ এসে পৌঁছয় আদালত থেকে।

দিল্লি আদালত তিহার কর্তৃপক্ষকে স্থগিতাদেশ দেয়। ফলে পিছিয়ে গেল নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসি। আদালতের তরফে জানানো হয়েছে ফের নির্দেশ না দেওয়া পর্যন্ত ফাঁসি স্থগিত থাকবে। আইনের ফাঁক খুঁজে খুঁজে এভাবে দিনের পর দিন ফাঁসির সাজাকে পিছিয়ে চলেছেন দোষীদের আইনজীবীরা। রাষ্ট্রপতির কাছে ফাঁসি রদের আবেদন, সুপ্রিম কোর্টের কাছে রায় পুনর্বিবেচনার আর্জি, নিম্ন আদালতে আর্জি এভাবেই গোল গোল ঘুরছে ফাঁসির সাজার বিরুদ্ধে আর্জি।

৪ অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণায় নির্ভয়ার বাবা-মা খুশি হয়েছিলেন। বলেছিলেন এবার তাঁদের মেয়ে সঠিক বিচার পেলেন। তারপর গত ২২ জানুয়ারি ফাঁসি না হওয়ায় কেঁদে ফেলেছিলেন নির্ভয়ার মা। এভাবে ফাঁসির সাজা পিছনোর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। তারপর ১ ফেব্রুয়ারি স্থির হয় সাজা। সেই দিনও আপাতত স্থগিত হল। এখন সকলে চেয়ে পরবর্তী দিনটার দিকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026