পিতা, প্রতীকী ছবি
সকালে মোটরবাইক নিয়ে বার হন তিনি। মোটরবাইকে ছিল তাঁর ছেলে। এটাই হয়ে থাকে। তিনি ছেলেকে মোটরবাইকে স্কুলে ছেড়ে চলে যান আদালতে। রোজকার রীতি মেনে তিনি বাড়ি থেকে বার হন। ছেলেকে স্কুলে পৌঁছে দেন। তারপর আদালতে হাজির হন। কারও সন্দেহ হওয়ার কোনও অবকাশই ছিলনা। বৃহস্পতিবার এভাবেই আদালত চত্বরে পৌঁছে সেখানে নির্মীয়মাণ একটি বহুতলের সিঁড়ি দিয়ে উঠে যান পেশায় আইনজীবী প্রশান্ত কুমার সিং।
সিঁড়ি বেয়ে ৯ তলায় উঠে যান তিনি। হয়তো এতটাই উঁচুতে উঠতে চাইছিলেন যে সেখান থেকে লাফ দিলে চরম পরিণতি নিশ্চিত হয়। ৯ তলায় ওঠার পর সেখানে চটি ছাড়েন প্রশান্ত কুমার সিং। নির্মীয়মাণ বাড়ি হওয়ায় সেখানে তখন কেউ ছিলেননা। চটি ছেড়ে তারপর পরনের জ্যাকেটটিও পাশে খুলে রাখেন। তারপর লাফ দেন ৯ তলা থেকে। আছাড় খেয়ে পড়েন মেঝেতে।
সেখানে তখন এক সাফাইকর্মী কাজ করছিলেন। তিনি এভাবে ওই আইনজীবীকে আছড়ে পড়তে দেখে দ্রুত সকলকে ডাক দেন। ছুটে আসেন সকলে। দ্রুত রক্তাক্ত প্রশান্ত কুমার সিংকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে বারাণসীর জেলা আদালতে। সেখানেই প্র্যাকটিস করতেন প্রশান্ত। তাঁর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…