National

মৎস্যজীবীদের জালে উঠে এল বিরল প্রজাতির প্রকাণ্ড হাঙর

সমুদ্রে মাছ ধরতে গিয়ে কতই না বিরল অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় মৎস্যজীবীদের! কখনও প্রবল ঝড়, কখনও অদ্ভুত দর্শন মাছ, কখনও বিশাল মাছের হামলা। কেরালার কোঝিকোড়ের কাছে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন একদল মৎস্যজীবী। ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরার সময় জাল ফেলেছিলেন তাঁরা। সেই জাল গুটিয়ে তুলতে আঁতকে ওঠেন সকলে। জালে উঠে আসে অতি বিশাল চেহারার বিরল প্রজাতির তিমি হাঙর। হাঙরটির সারা গায়ে ছোট ছোট ফুটকি। ধূসর রঙের শরীর।

ট্রলারের ওপরে তুলতেই সেটি লেজের ঝাপটা দিতে শুরু করে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ইন সিজন ফিস নামে একটি সংগঠন। সংগঠন তাদের ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে মৎস্যজীবীরা হাঙরটিকে প্রথমে দড়ি দিয়ে বেঁধে ফেলেন। তারপর তাকে শান্ত হওয়ার সময় দেন। এরপর ধীরে ধীরে সেটির লেজের দিকটি তুলে মাথার দিকটি সমুদ্রের দিকে ঝুঁকিয়ে দেন। অবশেষে মাছটিকে সন্তর্পণে ছেড়ে দেন জলে।

মৎস্যজীবীদের এভাবে বিরল প্রজাতির হাঙরটিকে রক্ষা করার ছবি ছড়িয়েছে হুহু করে। নেটিজেনরা তাঁদের এই কাজের জন্য মৎস্যজীবীদের বাহবা জানিয়েছেন। প্রসঙ্গত এই ধরনের তিমি হাঙরই হল সমুদ্রের সবচেয়ে বড় মাছ। যা ৪০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। বিশাল এই হাঙর কিন্তু এখন সংখ্যায় খুব কমই রয়ে গেছে। এই ধরনের হাঙরকে রক্ষা করার প্রচেষ্টাও অব্যাহত। সেখানে এভাবে হাঙরটিকে রক্ষা করার জন্য মৎস্যজীবীদের জন্য তারিফের ঝুলি উপচে পরছে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026