National

অরক্ষিত মিলনে রাজি হলেন না যৌনকর্মী, ভয়ানক কাণ্ড ঘটাল গ্রাহক

বাস স্ট্যান্ডেই প্রথম সাক্ষাত। সেখানেই ওই মহিলার সঙ্গে কথা হয় মুকুন্দের। কথা হয়। দরাদরি হয়। তারপর স্থির হয় ওই মহিলার ঘরেই সবকিছু সম্পূর্ণ হবে। গ্রাহক পেয়ে ওই মহিলা সোজা হাজির হন তাঁর ঘরে। সেখানেই মুকুন্দ ও ওই মহিলা মিলিত হওয়ার চেষ্টা করেন। কিন্তু মিলনের আগে মুকুন্দকে জন্মনিরোধক ব্যবহার করার জন্য বলেন ওই মহিলা। কিন্তু মুকুন্দ রাজি হয়না। ওই মহিলাও জানিয়ে দেন নিরোধক ব্যবহার না করলে তিনিও কোনওভাবে মিলিত হবেন না।

২ জনের প্রবল ঝগড়া শুরু হয়। এই অবস্থায় মুকুন্দ জানায় সে জন্মনিরোধক ব্যবহার করবে না। তাই তার দেয়া দেড় হাজার টাকা ফেরত দিন ওই মহিলা। যে টাকা ওই মহিলাকে মুকুন্দ মিলনের জন্য দিয়েছিল। অভিযোগ, তাতেও রাজি হননি ওই মহিলা। এবার ঝগড়া আরও চরমে ওঠে। ওই মহিলার চেঁচামেচিতে প্রতিবেশিরা চলে আসার উপক্রম হয়।

এই পরিস্থিতিতে আচমকাই ওই মহিলার গলা কেটে দেয় পেশায় সুরক্ষাকর্মী মুকুন্দ। মেঝেতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই মহিলা। অভিযোগ, তারপর মহিলার গায়ে থাকা গয়না ও মোবাইল নিয়ে সেখান থেকে চম্পট দেয় মুকুন্দ। এদিকে স্কুল থেকে বাড়ি ফিরে মাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে ছেলে। পরে সে পুলিশে অভিযোগ দায়ের করে। মুকুন্দকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলছে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026