National

২২ বছরের প্রেমিকের ৬০ বছরের প্রেমিকা, নাছোড় প্রেম ছাড়াতে থানাপুলিশ

চলতি ভাষায় যাকে বলে মায়ের বয়সী মহিলার সঙ্গে প্রেম। তাও কী যে সে প্রেম! ওই নারীকে ছাড়া জীবন কাটাতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন ২২ বছরের তরুণ। তা বলে ৬০ বছরের মহিলা, যাঁর স্বামী, সন্তান, এমনকি নাতি নাতনিও রয়েছে! তাঁর সঙ্গে এভাবে প্রেমের পরিণতি কী? পরিণতি নিয়ে অবশ্য ভাবতে নারাজ ওই তরুণ। তিনি এখন ওই বৃদ্ধার প্রেমে কার্যত হাবুডুবু খাচ্ছেন।

অবশ্য আগুন যে একদিকেই লেগেছে তা নয়, ওই বৃদ্ধাও সাফ জানিয়েছেন তিনি ওই ছেলেকেই বিয়ে করতে চান। তারজন্য তিনি সব বন্ধন ছাড়তে রাজি। তাঁর বর্তমানে স্বামী ও ৭ সন্তান রয়েছেন। ওই ৭ সন্তানের ছেলেমেয়ের সংখ্যাও আবার ৭। অর্থাৎ ওই বৃদ্ধার ৭ নাতি নাতনিও রয়েছে।

তাজমহলের শহর আগ্রায় এই অসমবয়সী প্রেম কাহিনি এখন হট কেকের মত ছড়াচ্ছে। বিষয়টি গড়িয়েছে থানাপুলিশ পর্যন্ত। পুলিশ আবার শহরের শান্তি বিঘ্নিত করার অভিযোগে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছে। পুলিশের কাছে গিয়ে ওই মহিলার স্বামী ও ছেলে অভিযোগ দায়ের করেন ওই তরুণের বিরুদ্ধে। তার ভিত্তিতে পুলিশ সকলকে ডেকে পাঠায়। থানায় ওই তরুণের পাশে দাঁড়িয়ে বৃদ্ধা খোলাখুলি জানিয়ে দেন তিনি ওই তরুণকেই বিয়ে করতে চান।

পুলিশ অনেক বোঝানোর চেষ্টা করেও বিষয়টির সমাধান করতে না পারার পর ২ পরিবারের লোকজন দুজনকে বসিয়ে এই অসমবয়সী প্রেমে ইতি টানার কথা বোঝান। দুজনকেই বোঝানো হয় এটা হতে পারেনা। কিন্তু পরিবারের সেসব কথায় কান দিতে নারাজ দুজনেই। দুজনেই তাঁদের পরিবারকে জানিয়ে দিয়েছেন তাঁরা কারও কথা শুনছেন না। বিয়ে তাঁরা করবেনই। পুলিশ ওই তরুণের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026