National

নীল আকাশের মুখ ঢাকল কালো ঘুড়ি

আকাশের বুকে রংবেরংয়ের ঘুড়ি উড়তে দেখলে মন্দ লাগেনা। সে ঘুড়ির ভিড়ে এক আধটা কালো ঘুড়িও থাকে। কিন্তু লখনউয়ের আকাশে মঙ্গলবার কালো ঘুড়ির মেলা বসল। একের পর এক কালো ঘুড়ি নীল আকাশের মুখ ঢাকল। শুধু কালো ঘুড়ি বলেই নয়। তাতে লেখা নো সিএএ, এনআরসি। এমন ঘুড়ি আকাশে উড়ছে সে খবর পাওয়ার পরই পুলিশ হাজির হয়। যারা ওড়াচ্ছিল তাদের মধ্যে বেশ কয়েকজন কিশোরও ছিল। পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।

মঙ্গলবার লখনউয়ে সিএএ-র সমর্থনে একটি জনসভা ছিল। সেখানে বক্তব্য রাখার জন্য হাজির ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখান থেকে তিনি এদিন ফের একবার স্পষ্ট করে দেন যে যতই আন্দোলন হোক সারা দেশে সিএএ লাগু হবেই। বাংলা বাজার এলাকায় এই জনসভা যখন হচ্ছিল, তখনই এই কালো ঘুড়ি আকাশে ডানা মেলে লখনউয়ের বর্ধিষ্ণু এলাকা হিসাবে খ্যাত মল এভিনিউ থেকে।

পুলিশ এই খবর পেয়ে যেখান থেকে সকলে ওই নো সিএএ, এনআরসি লেখা ঘুড়ি ওড়াচ্ছিলেন সেখানে হাজির হয়। বাজেয়াপ্ত করে অনেকগুলি এমন কালো ঘুড়ি। নামিয়ে নেওয়া হয় আকাশে উড়তে থাকা ঘুড়িগুলি। এমন ঘুড়ি ওড়ানোর অভিযোগে অনেককে আটক করে তারা। কয়েকজন অবশ্য পুলিশের নাগাল এড়িয়ে পালাতে সক্ষম হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026