National

দুধ চুরি করে ধরা পড়ল পুলিশ

চোর ধরা পুলিশের অন্যতম কাজ। কিন্তু পুলিশই যদি চোর হয় তখন! এমনই এক দুধ চোর পুলিশকে চিহ্নিত করল পুলিশই। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল পুলিশের দুধ চুরির পুরো কাহিনি। ঘটনাটি ঘটেছে গত ১৯ জানুয়ারি। তবে তা প্রকাশ্যে এসেছে পরে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করার সময় পুরো ঘটনার কথা জানতে পারে পুলিশ। একটি দুধের দোকান থেকে দুধ চুরি করে এক পুলিশকর্মী। এই ঘটনায় এলাকায় পুলিশকে নিয়ে হাসিঠাট্টা শুরু হয়ে গেছে।

সিসিটিভি ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে তাতে দেখা গেছে এক পুলিশকর্মী ভোরের দিকে একটি দুধের দোকানের সামনে ঘুরপাক খাচ্ছে। রাস্তার ওপর দাঁড়িয়ে আছে একটি পুলিশ ভ্যান। ভ্যানের মধ্যে আরও এক পুলিশকর্মী রয়েছে। ভ্যানটি পুলিশের টহলদারি ভ্যান। ওই ২ পুলিশকর্মীর ওই এলাকায় টহলের দায়িত্ব ছিল। একসময় দুধের দোকানের সামনে থাকা দুধের প্যাকেট ভর্তি ক্রেটের সামনে বেশ কয়েকবার এদিক ওদিক দেখে চক্কর দিল একজন। তারপর একসময় টুক করে তুলে নিল ২টি দুধের প্যাকেট।

২টি দুধের প্যাকেট সকলের অলক্ষ্যে তুলে নিয়ে সে সোজা চলে আসে পুলিশ ভ্যানের কাছে। দ্রুত ২টি প্যাকেট চালান করে দেয় গাড়িতে থাকা অন্য পুলিশকর্মীর হাতে। এই পুরো ঘটনাই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে গেছে। ঘটনাটি ঘটেছে নয়ডায়। পুলিশের দায়িত্ব মানুষকে চুরির হাত থেকে রক্ষা করা। সেখানে পুলিশই যদি চুরি করে তাহলে মানুষ কার ওপর ভরসা রাখবেন? প্রশ্ন তুলছেন অনেকেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026