ফাইল : দিল্লি মেট্রো, ছবি - আইএএনএস
মেট্রোয় সারাদিনে বহু মানুষ সফর করছেন। সেই ভিড়েই মিশে এক মহিলা মেট্রো স্টেশনে হাজির হন। কাঁধে ঝোলানো ব্যাগ। আপাত নিরীহ সেই ব্যাগের মধ্যেই ছিল কার্তুজ। ৩১৫ বোরের কার্তুজ। সেই কার্তুজ নিয়েই সফর করছিলেন তিনি। যা সুরক্ষায় থাকা সিআইএসএফ কর্মীরা জানতে পারেন। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়। মেট্রো স্টেশন থেকেই তাঁকে গ্রেফতার করে সিআইএসএফ। এই ঘটনায় যাত্রীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনাটি ঘটেছে দিল্লির জামা মসজিদ মেট্রো স্টেশনে। সিআইএসএফ-এর জেরার মুখে ওই মহিলা জানিয়েছেন, কদিন আগে তাঁর বাড়িতে এক আত্মীয় এসেছিলেন। তাঁর একটি লাইসেন্স থাকা বন্দুক রয়েছে। তিনি ভুলবশত তাঁর বাড়িতে ওই বন্দুকের কার্তুজ ফেলে যান। সেই কার্তুজ দেখতে পেয়ে তিনি তাঁর ব্যাগে তুলে রাখেন। এদিকে এরমধ্যেই তাঁর কাছে খবর আসে তাঁর ভাইপো নয়ডায় মারা গেছেন।
সেই খবর পেয়েই তিনি তাঁর ব্যাগ নিয়ে বার হন নয়ডায় যাওয়ার জন্য। ব্যাগে কার্তুজ ২টো থেকে যায়। ওই মহিলাকে গ্রেফতার করে তাঁর বলা বয়ান সত্য কিনা তা খতিয়ে দেখছে সিআইএসএফ। আলিগড়ের বাসিন্দা ওই মহিলার সব কথা সত্যি কিনা তা যাচাই করছে তারা। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…