National

দেশে আত্মহত্যায় বেকারদের চেয়ে এগিয়ে রোজগেরেরা

বেকারদের আর্থিক স্বাচ্ছন্দ্যের অভাব থাকে। কাজের অভাবে মানসিক দিক থেকে অবসাদে ভোগেন তাঁরা। অনেক ক্ষেত্রে বেকারত্বের জ্বালা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথও বেছে নেন। একজন বেকার আত্মহত্যা করলে তাই একটা কোথাও যুক্তির অবকাশ থেকে যায়। কিন্তু খতিয়ান চমকে দিচ্ছে সকলকে। খতিয়ান বলছে বেকারদের চেয়ে বেশি আত্মহত্যা প্রবণ স্বনিযুক্ত মানুষজন। চমকে যাওয়ার মত তথ্য হলেও এটাই সত্যি। খতিয়ান বলছে প্রত্যেক দিন যত আত্মহত্যার ঘটনা ঘটে তারমধ্যে অনুপাতে পিছিয়ে বেকাররা। এগিয়ে স্বনিযুক্ত মানুষজন।

খতিয়ান কী বলছে? খতিয়ান বলছে ভারতে দৈনিক ৩৫ জন বেকার আত্মহত্যার পথ বেছে নেন। অন্যদিকে যাঁরা স্বনিযুক্ত, যাঁরা নিজেরা ব্যবসা করে নিজেদের ভরণপোষণ ও পরিবারের ভরণপোষণের ব্যবস্থা করছেন তাঁদের আত্মহত্যার প্রবণতা দিনে ৩৬ জন। আর্থিক অবস্থার সমস্যা তাঁদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। ব্যবসা চালাতে বিভিন্ন সমস্যার মুখে পড়ছেন তাঁরা। মাথার ওপর ঋণের বোঝা বাড়ছে। কিন্তু ব্যবসা চালিয়ে সেই ঋণ শোধ করার মত রাস্তা তাঁরা খুঁজে পাচ্ছেন না। ফলে আত্মহত্যার পথ অনেকে বেছে নিচ্ছেন।

সে কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার। সরকারের তরফে স্বনিযুক্তি প্রকল্পের জন্য একগুচ্ছ ঋণের বন্দোবস্ত রয়েছে। কিন্তু বাস্তবে আর্থিক দুরবস্থা স্বনিযুক্ত মানুষজনকে অবসাদের দিকে ঠেলে দিচ্ছে। ২০১৯ সাল বলেই নয়, ২০১৮ সালেও ছবিটা একই ছিল। ২০১৮ সালেও বেকারদের তুলনায় এক বছরে স্বনিযুক্ত মানুষের আত্মহত্যার সংখ্যা বেশি।

আত্মহত্যা পাপ। জীবনে লড়াই করার মানসিকতা অনেক বেশি প্রয়োজন। এই তত্ত্বের পাশাপাশি অনেক স্বনিযুক্ত মানুষই কিন্তু অবসাদে ভুগছেন। ব্যবসার মন্দা তাঁদের কুড়ে কুড়ে খাচ্ছে। যা ক্রমশ বেকারদের তুলনায় তাঁদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026