National

সহকর্মীর মেয়েকে চকোলেটের লোভ দেখিয়ে ধর্ষণ

বাচ্চারা চকোলেট ভালবাসে। সেই চকোলেটের লোভ কাজে লাগিয়েই নিজের পৈশাচিক প্রবৃত্তি চরিতার্থ করল এক সিআরপিএফ জওয়ান। যাঁর হাতে সুরক্ষা, সেই ব্যক্তিই কিনা এক শিশুকে রেহাই দিল না! সহকর্মীর মেয়ে সম্পর্কে তার কন্যাসম। তায় আবার শিশু। তাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল সিআরপিএফ জওয়ান এম কান্দাস্বামীকে। ওই ব্যক্তি তামিলনাড়ুর বাসিন্দা। তবে কর্মসূত্রে ছিল ওড়িশার পারাদ্বীপে।

জগতসিংহপুরের পারাদ্বীপের আইওসিএল টাউনশিপে কর্মরত ছিল অভিযুক্ত। সেখানে সিআরপিএফ হেড কনস্টেবল হিসাবে কর্মরত ছিল সে। সেখানেই তার সঙ্গে কাজ করতেন আর এক সিআরপিএফ জওয়ান। গত শুক্রবার রাতে ওই জওয়ান ও তাঁর পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে যে কান্দাস্বামী তাঁদের ৪ বছরের মেয়েকে ধর্ষণ করেছে। পুলিশ অভিযোগ পাওয়ার পর কান্দাস্বামীকে গ্রেফতার করে। তদন্ত শুরু হয়েছে।

৪ বছরের ওই শিশুর পরিবারের অভিযোগ কান্দাস্বামী তার ঘরে ডেকে নিয়ে যায় ওই শিশুটিকে। তারপর সেখানেই তাকে ধর্ষণ করে। ফাঁকা ঘরে তাকে ধর্ষণ করার পর শিশুটিকে বাড়িতে ফিরিয়েও দেয়। কিন্তু পুরো বিষয়টি শিশুর পরিবারের কাছে কিছুক্ষণের মধ্যেই পরিস্কার হয়ে যায়। তারপর আর সময় নষ্ট না করে রাতেই তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026