শিনা বোরা হত্যাকাণ্ডে আরও বিপাকে মিডিয়া টাইকুন মুখার্জী দম্পতি। মা ইন্দ্রাণী ও পিটার মুখার্জীর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে সিবিআইয়ের বিশেষ আদালত। ইন্দ্রাণীর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্নার বিরুদ্ধেও একই মামলা রুজু হয়েছে। ইন্দ্রাণীর প্রথম পক্ষের স্বামীর মেয়ে ২৪ বছরের শিনা বোরাকে হত্যা করে তার দেহ রায়গড়ের জঙ্গলে পুড়িয়ে পুঁতে দেওয়ার অভিযোগ রয়েছে ইন্দ্রাণী, পিটার বা সঞ্জীবের বিরুদ্ধে। তদন্তে নেমে পুলিশ তাদের গাড়ির চালক শ্যাম রাইকে গ্রেফতার করে। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করেই একে একে নাম পায় পুলিশ। যদিও অভিযুক্তরা সকলেই নিজেদের নির্দোষ বলে দাবি করেছে। এদিকে সকলকে অবাক করে এদিনই আবার স্বামী পিটার মুখার্জীর সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতের কাছে আর্জি জানিয়েছেন ইন্দ্রাণী।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…