National

এবার বিয়ের কার্ডেও জায়গা পেল সিএএ, এনআরসি

সারা দেশ জুড়ে এখন সবচেয়ে বেশি চর্চার বিষয় সিএএ, এনআরসি। খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি, দেশের অর্থনীতি, এসব নিয়ে চর্চা বড় একটা নেই। বরং সেখানে জায়গা করে নিয়েছে সিএএ, এনআরসি। দেশ জুড়ে সিএএ, এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদও হচ্ছে। বিভিন্ন বিরোধী দল তো আছেই, সেইসঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজন সিএএ, এনআরসি-র বিরোধিতায় পথে নেমেছেন। অন্যদিকে দেশের অন্য একটি অংশ কিন্তু সিএএ বা এনআরসি-র সিদ্ধান্তে খুশি। তারা তাকে সমর্থন করছে। এই পরিস্থিতিতে বিয়ের অনুষ্ঠানেও জায়গা পেল সিএএ, এনআরসি।

সামনের ৩ ফেব্রুয়ারি বিয়ে। তাই তার আগেই শুরু হয়েছে নিমন্ত্রণের পালা। কার্ড দিয়ে নিমন্ত্রণ। কার্ডে যেমন বিয়ের বয়ান দেওয়া থাকে, সময়সূচি দেওয়া থাকে, কোথায় বিয়ে তা দেওয়া থাকে সেসবই আছে। আর তার সঙ্গেই রয়েছে সকলকে চমকে দেওয়ার মত একটি সংযোজন। কার্ডের তলায় লেখা রয়েছে তাঁরা সিএএ ও এনআরসি-কে সমর্থন করছেন।

উত্তরপ্রদেশের সম্ভলে এক বিয়ের কার্ডে সিএএ ও এনআরসি সমর্থনের কথা বড় বড় করে লেখা। পাত্র ও পাত্রী ২ জনেই সিএএ ও এনআরসি সমর্থন করছেন বলে জানিয়েছেন। পাত্র মোহিত মিশ্রর দাবি, তাঁদের এই উদ্যোগ সফল হয়েছে। চর্চা হচ্ছে খুব। যাঁরাই কার্ড পাচ্ছেন তাঁরাই তাঁদের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। প্রসঙ্গত উত্তরপ্রদেশে সিএএ বিরোধী আন্দোলনে মৃত্যুর মত ঘটনা ঘটলেও উত্তরপ্রদেশই দেশের প্রথম রাজ্য যেখানে সিএএ লাগু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026