National

ঘোষণা হল নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসির নতুন দিন ও সময়

নির্ভয়া কাণ্ডের ৪ দোষী মুকেশ, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তার ফাঁসির সাজা হওয়ার পর তাদের ফাঁসির দিন ধার্য হয় ২২ জানুয়ারি সকাল ৭টা। সেই দিন পরে বাতিল হয়। ফলে সারা দেশ তাকিয়েছিল কবে নতুন দিন ধার্য হয় সেদিকে। এরমধ্যে মুকেশ রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়ে আবেদন করেছিল। কিন্তু সেই আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি। এই অবস্থায় ৪ জনের কারও প্রাণ ভিক্ষার আবেদন কোথাও পরে নেই।

শুক্রবার সরকারি আইনজীবী সেকথাই জানিয়ে আদালতের কাছে নতুন করে তাদের ফাঁসির দিন ধার্য করার আবেদন জানান। আদালত নিশ্চিত হয় যে আর কোথাও এদের ফাঁসি থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন পড়ে নেই। তারপরই অতিরিক্ত সেশন জজ সতীশ কুমার আরোরা এই ৪ জনের নতুন ফাঁসির দিন ঘোষণা করেন। এদের নতুন ফাঁসির দিন ধার্য হয়েছে পয়লা ফেব্রুয়ারি ভোর ৬টা।

ফাঁসি কার্যকর হবে দিল্লির তিহার জেলে। এদিকে আগেই ফাঁসির সব তোরজোড় শুরু হয়ে গিয়েছিল। দড়িকে সঠিক অবস্থায় আনা। ফাঁসি সুনিশ্চিত করতে তার ট্রায়াল করা। সবই করা হচ্ছিল। তারমধ্যেই বদলে যায় ২২ জানুয়ারি ফাঁসির দিন। এদিকে ফাঁসির সাজার খবরে নির্ভয়ার বাবা-মা যতটাই খুশি হয়েছিলেন। ফাঁসি পিছনোয় তাঁরা ততটাই ফের ভেঙে পড়েছিলেন। নতুন দিন ঘোষণার পর অবশ্যই তাঁরা খুশি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026