National

পতিতাপল্লিতে যেতে না চাওয়ায় ট্যাক্সিচালককে ধর্ষণ

গত রবিবার রাত। দক্ষিণ মুম্বই-এর গ্রান্ট রোডের একটি পতিতাপল্লিতে যাওয়ার জন্য ট্যাক্সি খুঁজছিল এক রেল পুলিশ কর্মী। ছত্রপতি শিবাজি টার্মিনাসের কাছে পি ডি’মেলো রোডের কাছে অমিত ধনকর নামে ওই ব্যক্তি একটি ট্যাক্সিকে দাঁড়িয়ে থাকতে দেখে। ট্যাক্সিচালকও ছিলেন। তাঁকে ধনকর জানায় সে গ্রান্ট রোডের পতিতাপল্লিতে যাবে। ট্যাক্সিচালক তা শুনে না করে দেন। সাফ জানান তিনি সওয়ারি নিয়ে পতিতাপল্লিতে ঢুকবেন না। শুরু হয় ঝগড়া।

ঝগড়া হলেও ট্যাক্সি চালক নিজের জায়গা থেকে নড়েননি। তিনি ধনকরকে জানিয়ে দেন কিছুতেই তিনি যাবেননা। এরপর মেজাজ হারায় ধনকর। ট্যাক্সিচালককে টেনে ট্যাক্সি থেকে নামায়। রাস্তার পাশ দিয়েই গেছে রেল লাইন। সেই রেল লাইনের ধারে তাঁকে টেনে নিয়ে যায়। তারপর সেখানে তাঁকে মারধর করে। এখানেই শেষ নয়, ট্যাক্সিচালক নিষিদ্ধপল্লিতে যেতে রাজি না হওয়ায় ট্যাক্সিচালককে ওখানে ধর্ষণ করে ধনকর।

এমন অস্বাভাবিক ধর্ষণের ঘটনায় হতবাক গোটা শহর। ধর্ষণের পর ওই অবস্থায় ট্যাক্সিচালককে ফেলে রেখে তাঁর টাকাকড়ি, ট্যাক্সির চাবি নিয়ে সেখান থেকে চম্পট দেয় ধনকর। পরে ওই ট্যাক্সিচালক কোনওক্রমে ওই অবস্থায় পুলিশ স্টেশনে হাজির হন। জানান তাঁর সঙ্গে কী হয়েছে। কী নির্মমভাবে তাঁকে ধর্ষণ করেছে ধনকর। অভিযোগ পেয়ে ধনকরকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্তও শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026