National

কাশী বিশ্বনাথ মন্দিরে ঢুকতে গেলে পরতে হবে বিশেষ পোশাক

ভারতের অন্যতম প্রাচীন শহর বারাণসী। আর বারাণসী বললেই যে মন্দিরটির কথা মনে আসে তা কাশী বিশ্বনাথ মন্দির। কাশী বিশ্বনাথের টানে বহু মানুষ দেশ বিদেশ থেকে হাজির হন এই প্রাচীন শহরে। কাশী বিশ্বনাথ মন্দিরে ঢুকতে গেলে কোনও বিশেষ পোশাক বিধি নেই। দর্শনার্থীরা তাঁদের ইচ্ছামত পোশাক পরেই মন্দিরে প্রবেশ করতে পারেন। কিন্তু সেই নিয়ম বদলে যাচ্ছে। আগামী দিনে কাশী বিশ্বনাথের দর্শন পেতে হলে নির্ধারিত পোশাক পরেই মন্দিরে প্রবেশ করতে হবে ভক্তদের।

কাশী বিদ্বত পরিষদ সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করতে গেলে ভক্তদের তাদের ঠিক করে দেওয়া পোশাক পরেই ঢুকতে হবে। নয়তো দূর থেকেই মন্দিরকে প্রণাম করে চলে যেতে হবে। কী পরতে হবে? পুরুষদের ক্ষেত্রে স্থির হয়েছে তাঁদের ভারতীয় রীতি মেনে ধুতি, কুর্তা পরেই মন্দিরে প্রবেশ করতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে শাড়ি পরতেই হবে। তবেই মিলবে মন্দিরে প্রবেশাধিকার।

নতুন পোশাক বিধি স্থির হলেও তা কবে থেকে কার্যকর হবে তা এখনও ঠিক হয়নি। তবে খুব দ্রুতই যে তা কার্যকর হতে চলেছে তা পরিস্কার করে দেওয়া হয়েছে। আধুনিক যুগে ধুতি পরার অভ্যাস অনেকেরই নেই। নব্য প্রজন্মের মেয়েদের ক্ষেত্রে শাড়ি পড়ার অভ্যাসও কম। সেক্ষেত্রে মন্দিরে প্রবেশের জন্য এই পোশাক পরতে কিছুটা সমস্যা যে হবেই তা মেনে নিচ্ছেন অনেকেই। কিন্তু যা স্থির হয়েছে তাতে মন্দিরে পুজো দিতেই যদি হয় তাহলে রপ্ত করতে হবে ধুতি-কুর্তা পরা বা শাড়ি পড়ার অভ্যাস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026