National

শ্বশুরকে বাঁচাতে জায়ের সারা গায়ে ১০১ কোপ

অসুস্থ শ্বশুরকে বাঁচানোর জন্য তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া দরকার ছিল। দরকার ছিল প্রয়োজনে হাসপাতালে নিয়ে যাওয়া। কিন্তু এসব কোনও পথেই হাঁটেনি ৩০ বছরের মোনি। বরং সে নেয় তার পুরনো অভ্যাস।

আসলে মোনি অনেকদিন ধরেই তুকতাক করে থাকে। বাবাকে বাঁচাতে সেই রাস্তাতেই হাঁটে সে। সঙ্গে নেয় স্বামী ও ভাইকে। তারপর তার তুকতাক চরিতার্থ করতে ভুল বুঝিয়ে তার জা-কে বলির পাঁঠা বানায়। যাতে জাকে তার ভাসুর বা শাশুড়ি বাঁচাতে না পারেন সেজন্য তাঁদের একটি ঘরে বন্ধও করে রাখা হয়।

একটি ঘরে জাকে ডেকে এনে তারপর তুকতাক করে জায়ের মুখে ধারালো অস্ত্র দিয়ে কোপ বসাতে থাকে মোনি। যন্ত্রণায় চিৎকার করতে থাকেন জা রেণু। রেণু যাতে পালাতে না পারেন সেজন্য তাঁকে ধরে রাখার কাজটি করেন মোনির স্বামী ও ভাই। কোপ মুখ ছাড়িয়ে এরপর শরীরের নানা অংশে পড়তে থাকে। ১০১টি কোপ বসান হয় তাঁর শরীরে।

অবশেষে ওই রক্তাক্ত অবস্থাতেই রেণু কোনওক্রমে মোনিদের হাত ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসনে। তারপর সোজা চলে যান রাস্তায়। ছুটতে শুরু করেন। একটু গিয়েই অচেতন অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।

স্থানীয় মানুষজনই তাঁকে হাসপাতালে ভর্তি করে। সারা শরীর জুড়ে রেণুর ৩০০টি সেলাই পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে।

রেণুর স্বামীর অভিযোগক্রমে মোনিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার স্বামী ও ভাই পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান তুকতাকের নামে আসলে জাকে খুন করতে চেয়েছিল মোনি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026