National

ডনকে ধরা অসম্ভব নয়, দেখিয়ে দিল পুলিশ

রুপোলী পর্দার ডনকে ১১টি দেশের পুলিশ হন্নে হয়ে নাকি খুঁজছিল। কিন্তু তারা জানত না ডনকে ধরা মুশকিলই নয়, অসম্ভব। রুপোলী পর্দায় তা অসম্ভব হতে পারে। কিন্তু বাস্তব জগতে কোনও ডনই পুলিশের হাত থেকে রেহাই পাবেনা। তা ফের একবার বুঝিয়ে দিল ভারতের পুলিশ।

মুম্বই পুলিশের একটি দল পাটনায় হানা দিয়ে যে ডনকে পাকড়াও করেছে সেও কম কুখ্যাত নয়। কখনও ইন্দোনেশিয়ার কোনও শহর, কখনও দুবাই, কখনও ব্যাংকক, কখনও নেপালের কোথাও তো কখনও অন্টারিও। এভাবেই বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছিল সে। যাতে তার পাকাপাকি আস্তানার খোঁজ পুলিশ পেতে না পারে। কিন্তু শেষ রক্ষা করতে পারল না ডন ইজাজ লাকদাওয়ালা।

ইজাজের উত্থান দাউদ ইব্রাহিমের হাত ধরে। দাউদের দলেই সে একটা ছোট দলকে চালনার দায়িত্বে ছিল। ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের পর দাউদের দলে ভাঙন ধরে। দাউদের দল ছেড়ে আর এক কুখ্যাত ডন ছোটা রাজনের সঙ্গে সখ্যতা হয় ইজাজের। ছোটা রাজনের হয়ে কাজ শুরু করে সে।

গত ১০ বছর হল ইজাজ ছোটা রাজনের হাত ছেড়ে নিজের একটা আলাদা দল গড়েছে। তার বিরুদ্ধে ২৫টির বেশি মামলা রয়েছে। যারমধ্যে রয়েছে ভয় দেখিয়ে টাকা আদায়, হত্যার চেষ্টা সহ নানা অভিযোগ।

ইন্টারপোল ইজাজের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছিল। তারপরেও তার সন্ধান পাচ্ছিল না পুলিশ। গত ৬ মাস ধরে হন্যে হয়ে মুম্বই পুলিশ তাকে খুঁজছিল।

৬ মাস ধরে ইজাজকে ধরার চেষ্টা পুরোদমে চালু হলেও তার আগে ২০ বছর ধরেই পুলিশ তাকে ধরার চেষ্টা চালাচ্ছিল। অবশেষে তাকে হাতে পেল পুলিশ। পাটনায় গ্রেফতারের পর তাকে মুম্বই আনা হয়। ইজাজের মেয়েকে গ্রেফতারের পরই পুলিশ তার সন্ধান পায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026