অখিলেশ যাদব নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির সঙ্গে তাঁদের জোট হচ্ছেই। এদিন এমনই জানালেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন শুরু হতে আর কয়েকদিনের অপেক্ষা। কিন্তু সাইকেল নিয়ে টানাটানির জেরে সপা সেভাবে কোনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি। তবে গত সোমবার সেই সমস্যা মিটেছে। নির্বাচন কমিশনের নির্দেশে মুলায়ম সিং যাদবের হাতে গড়া সমাজবাদী পার্টির রাশ এখন ছেলে অখিলেশের হাতে। দলীয় প্রতীকেরও হকদার তিনিই। গোড়া থেকেই বিজেপি, মায়াবতীকে রুখতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব চাইছিলেন কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বেঁধে বিধানসভা নির্বাচন লড়তে। কিন্তু তাতে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মুলায়ম। কিন্তু দলের নেতৃত্ব এখন অখিলেশের হাতে যাওয়ায় কংগ্রেসের সঙ্গে জোটে কোনও বাধা আর থাকল না।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…