National

হাসপাতালের বিল মেটাতে না পারায় সন্তানকে ৪ মাস পরেও কোলে পেলেননা মা

গত সেপ্টেম্বর মাসে ঘটনার সূত্রপাত। সন্তানসম্ভবা অবস্থায় হাসপাতালে ভর্তি হন শিখা নামে এক মহিলা। সন্তান প্রসব হয় ওই হাসপাতালে। সদ্যোজাত সুস্থ আছে বলে জানান চিকিৎসকেরা। ফলে নির্দিষ্ট সময় পর সন্তান কোলে মায়ের ছুটি হওয়ার কথা। ছুটির সময় দেখা যায় হাসপাতালের বিল তখনও ৪০ হাজার টাকা মেটানো বাকি। অভিযোগ চিকিৎসকেরা জানিয়ে দেন ওই টাকা না মেটানো পর্যন্ত ওই সদ্যোজাতকে ফেরত পাবেন না বাবা-মা।

এই অবস্থায় সন্তানকে ছেড়ে শূন্য কোলে মাকে ফেরত যেতে হয় বাড়িতে। শিখার স্বামী মোহর সিং জানান, তাঁদের ৪০ হাজার টাকা মেটানোর মত সামর্থ্য নেই। তবু তিনি অনেক চেষ্টা করে ৩০ হাজার টাকা হাসপাতালে জমা দিয়েছেন। কিন্তু এখনও পুরো টাকা মেটানো সম্ভব হয়নি। তাই চিকিৎসকেরা এখনও তাঁর সন্তানকে মর্টগেজ হিসাবে রেখে দিয়েছে বলে দাবি করেছেন মোহর সিং।

বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ তদন্তে নামে। পুলিশের কাছে অবশ্য একদম অন্য দাবি করেছে হাসপাতাল। তাদের দাবি, ওই সন্তানকে তারা আটকে রাখেনি। সন্তানকে তার বাবা-মাই মুজফ্ফরনগরে একজনের কাছে বিক্রি করে দিয়েছেন। এই অবস্থায় পুলিশের তরফে সাফ জানানো হয়েছে তারা তদন্তে যাকে দোষী পাবে তার বিরুদ্ধে শিশু বিক্রির অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026